অবৈধ ড্রেজার বন্ধে কঠোর পদক্ষেপ, হুঁশিয়ারি সেতু উপদেষ্টার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
অবৈধ ড্রেজার বন্ধে কঠোর পদক্ষেপ, হুঁশিয়ারি সেতু উপদেষ্টার

অবৈধ ড্রেজার বন্ধে কঠোর পদক্ষেপ, হুঁশিয়ারি সেতু উপদেষ্টার

শরীয়তপুরের পদ্মা সেতু এলাকায় ভাঙন ঠেকাতে অবৈধ ড্রেজার বন্ধে সেনাবাহিনী ও কোস্টগার্ডকে সঙ্গে নিয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। পাশাপাশি অবৈধ ড্রেজার পরিচালনায় জেলা প্রশাসক জনস্বার্থবিরোধী বিরোধী অনুমতি দিয়ে থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।বুধবার (১১ জুন) বেলা ১২ টার দিকে জাজিরায় পদ্মা সেতু রক্ষা বাঁধের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন একথা জানান তিনি।

এসময় উপদেষ্টা বলেন, নদী ভাঙনের কারণ নদীর গতিপথ পরিবর্তন ও অবৈধ বালু উত্তোলন। ড্রেজার চালানোর ফলে পদ্মা নদীর আশেপাশের এলাকায় ভাঙন দেখা দেয়। এ বিষয়ে জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছি। তবে জেলা প্রশাসনের লোকজন ড্রেজার শ্রমিকদের ধরেন। তবে তাদের ধরে লাভ নেই। আমরা তাকে বলেছি ড্রেজারগুলোকে আটকাতে হবে এবং দখল ও জব্দ করে মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা বন্ধ করা না গেলে বাঁধ দিলেও সমস্যা সমাধানে আসবে না। প্রয়োজনে সেনাবাহিনী, কোস্টগার্ডকে সাথে নিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে নদী ভাঙন রোধ করা হবে।

এসময় আরও উপস্থিত ছিলেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহ উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মাদ তারেক হাসানসহ অন্যান্যরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d