আমরাই এখন দেশের বড় মাফিয়া’ মন্তব্য করা সেই এনসিপি নেতাকে শোকজ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
আমরাই এখন দেশের বড় মাফিয়া’ মন্তব্য করা সেই এনসিপি নেতাকে শোকজ

আমরাই এখন দেশের বড় মাফিয়া’ মন্তব্য করা সেই এনসিপি নেতাকে শোকজ

শেখ হাসিনার মতো মাফিয়াকে বিতাড়িত করেছি, এখন দেশে আমরাই বড় মাফিয়া। আমাদের চেয়ে বড় মাফিয়া নেই’—মন্তব্য করা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য জোবাইরুল আলম মানিককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে তার দল।মঙ্গলবার (১০ জুন) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, গত ৯ জুন সোমবার চট্টগ্রাম জেলার আনোয়ারা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে আপনার একটি আপত্তিকর ও অসাংগঠনিক বক্তব্য কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির নজরে এসেছে। আপনার এমন বক্তব্য জনপরিসরে এনসিপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে এবং পার্টিকে নেতিবাচকভাবে উপস্থাপন করেছে। এ অবস্থায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও পার্টির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার দায়ে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার যথাযথ ব্যাখ্যা কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধান জনাব আব্দুল্লাহ আল-আমিনের নিকট আগামী তিন দিনের মধ্যে লিখিত আকারে প্রেরণ করার জন্য নির্দেশনা দেয়া হলো।

উল্লেখ্য, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে যারা নতুন করে মাফিয়া হয়ে ওঠার স্বপ্ন দেখছেন, তাদেরকে এখনই সতর্ক হয়ে যেতে হবে। কেউ যদি আমাদের ভোট কেড়ে নিতে চায়, তবে আমরা আবু সাঈদ মুগ্ধ ও ওয়াসিম আকরামের মতো শহীদ হয়ে তাদের রুখে দেব।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d