কুমিল্লায় নারীর ওপর পাশবিক নির্যাতনের ঘটনা লজ্জাজনক: জামায়াত আমির - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
কুমিল্লায় নারীর ওপর পাশবিক নির্যাতনের ঘটনা লজ্জাজনক: জামায়াত আমির

কুমিল্লায় নারীর ওপর পাশবিক নির্যাতনের ঘটনা লজ্জাজনক: জামায়াত আমির

কুমিল্লায় এক নারীকে ধর্ষণ ও পাশবিক নির্যাতনের ঘটনা দেশজুড়ে তীব্র আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে। এই জঘন্য অপরাধের নিন্দা এবং এর সুষ্ঠু বিচার চেয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন মহল সোচ্চার হয়েছে।এ

ইস্যুতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, কুমিল্লার মুরাদনগরে একজন নারীর ওপর পাশবিক নির্যাতন একান্তই লজ্জাজনক একটি ঘটনা।

রোববার সকালে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি।

তিনি লিখেছেন, লম্পটদের যেকোনো মূল্যে পাকড়াও করে আইনের আওতায় আনতে হবে এবং কঠোর শাস্তি দিতে হবে। খুঁটির জোর যাই হোক, তাকে কোনোভাবেই পাত্তা দেওয়া যাবে না।অন্যথায়, এই সমাজ আপাদমস্তক একটি জংলি সমাজে পরিণত হয়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d