কোমলপানীয় ভেবে কীটনাশক পান করে মারা গেলেন কীটনাশক ব্যবসায়ী - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
কোমলপানীয় ভেবে কীটনাশক পান করে মারা গেলেন কীটনাশক ব্যবসায়ী

কোমলপানীয় ভেবে কীটনাশক পান করে মারা গেলেন কীটনাশক ব্যবসায়ী

সাতক্ষীরার তালায় সার কীটনাশক ব্যবসায়ী ভুল করে কোমলপানীয় ভেবে কীটনাশক পান করে এক সপ্তাহের চিকিৎসা শেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। ঘটনাটি ঘটে সাতক্ষীরার তালা উপজেলার ধানদিয়া ইউনিয়নের সেনেরগাতী গ্রামে।পরিবারের বরাতে সংশ্লিষ্ট পাটকেলঘাটা থানার সাব ইন্সপেক্টর –এসআই মিন্টু সরকার জানান, গত ২৪ জুন দুপুরে সার ও কীটনাশক ব্যবসায়ী হাবিবুর রহমান (৪৫) বাসায় ফিরে সিংড়া কিনে খেতে খেতে বাড়ির কাছের একটি সার কীটনাশকের দোকানে বসে পড়ে। সেই দোকানে থাকা (স্পিড) কোমলপানীয়ের বোতল দেখতে পেয়ে তা খুলে পান করা শুরু করে দেন। কিন্তু ভুল বুঝতে পেরে থেমে গেলেও তারমধ্যে শরীরে শুরু হয়ে যায় বিষক্রিয়া। পরিবারের সদস্যরা দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলেও অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজধানীতে স্থানান্তর করা হয়। সেখান থেকে ফেরত দিলে ২৮ জুন শনিবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোররাতে তার মৃত্যু হয়।

কর্তব্যরত চিকিৎসক ডা. সাঈদুর রহমান জানান, তাকে ২দিন আগে যখন নিয়ে আসা হয় তখন কার্যত তার অবস্থা পুরোমাত্রায় সংকটাপন্ন ছিল। মৃতের পরিবারের আপত্তি থাকার পরও লাশের ময়না তদন্তে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়।হাবিবুর রহমানের ভাই সুমন রহমান জানান, ভুলক্রমে ঘাসমারা বিষপানের পর বহু চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি। তিনি এলাকাতে সবার কাছে ছিলেন অতিপ্রিয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ময়না তদন্ত শেষে সোমবার বাদ মাগরিব তার জানাজপ নামাজ সম্পন্ন হয়। সেখানে এলাকাবাসী ভীড় জমায় তার ১৬ ও ১০ বছর বয়সী দুই ছেলে সন্তান ও স্ত্রীসহ সবাইকে সান্তনা প্রদান করে অন্যান্য স্বজনরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d