গাইবান্ধায় একদিনে সড়কে ঝরল ৭ প্রাণ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
গাইবান্ধায় একদিনে সড়কে ঝরল ৭ প্রাণ

গাইবান্ধায় একদিনে সড়কে ঝরল ৭ প্রাণ

গাইবান্ধার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার রাত ১০টা থেকে শুক্রবার (৬ জুন) বিকেল পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের খামার নড়াইল গ্রামের লিয়াকত হোসেন (১৮), ইউনুছ (২০), ও অটোরিকশাচালক গনি মিয়া (৪০); গোবিন্দগঞ্জ উপজেলার বোয়ালিয়া গ্রামের আজিজার রহমান (৪০); একই গ্রামের আজিবর রহমান (৪০); কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আনোয়ার হোসেন (৩০) ও তার স্ত্রী শারমিন আক্তার (২২) দুর্ঘটনায় মারা যান। আরেকজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে গাইবান্ধা থেকে ঢাকাগামী রিতু পরিবহনের একটি বাস পলাশবাড়ীর ডাকঘর এলাকায় একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অটোরিকশার তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও অন্তত তিনজন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঝুলফিকার আলী ভুট্টু জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পলাতক। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।অপরদিকে শুক্রবার বিকেলে গোবিন্দগঞ্জ-ঘোড়াঘাট সড়কে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ট্রাক ধাক্কা দিলে এক কিশোর নিহত হয়। তার নাম জানা যায়নি।

এর আগে শুক্রবার সকাল ৬টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ চৌমাথা এলাকায় ঢাকা থেকে রংপুরগামী একটি বাস রাস্তা পার হওয়া চেইন মাস্টার আজিজার রহমানকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান। এছাড়া ঈদের ছুটিতে মোটরসাইকেলে করে ঢাকা থেকে কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর কাঠগিরি গ্রামে ফিরছিলেন আনোয়ার হোসেন ও তার স্ত্রী শারমিন আক্তার। পথে সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার চাঁপড়ীগঞ্জ ফাঁসিতলা এলাকায় রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তারা। পরে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।এ ঘটনার প্রতিবাদে স্থানীয়রা চাঁপড়ীগঞ্জ এলাকায় প্রায় এক কিলোমিটার মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। পরে সেনাবাহিনী, থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ আশ্বাস দিলে যান চলাচল স্বাভাবিক হয়। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক জব্দ করা হয়েছে, তবে চালক ও সহকারী পলাতক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d