গাজীপুরে বাসের ধাক্কায় শিক্ষার্থী আহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
গাজীপুরে বাসের ধাক্কায় শিক্ষার্থী আহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

গাজীপুরে বাসের ধাক্কায় শিক্ষার্থী আহত, মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

Oplus_131072

গাজীপুরে বাসের ধাক্কায় ওমর ফারুক (১৫) নামের এক শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তার সহপাঠীরা।
আজ রোববার সকাল পৌনে ১০টার দিকে শিক্ষার্থীরা গাজীপুর মহানগরীর পোড়াবাড়ী এলাকায় মহাসড়কে অবস্থান নেয়। এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। পরে বিচারের আশ্বাস দিলে বেলা একটার দিকে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা।

আহত শিক্ষার্থী ওমর ফারুক গাজীপুর মহানগরের শাহ সুফি ফসিহ উদ্দিন উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। স্থানীয় লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। আহত হওয়ার খবর পেয়ে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে পোড়াবাড়ী এলাকায় এসে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানায়, ওমর ফারুক আজ সকাল নয়টার দিকে বিদ্যালয়ে আসার পথে মহাসড়ক পার হচ্ছিল। এ সময় দ্রুতগতির আলম এশিয়া পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কে পড়ে মারাত্মক আহত হয়। মহাসড়কের পোড়াবাড়ীতে পদচারী–সেতু নির্মাণ ও বাসটি চিহ্নিত করে চালকের বিচার দাবিতে তারা বিক্ষোভ করছে বলে জানায়।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা আরও জানায়, কয়েক দিন আগে স্থানীয় রোভারপল্লী ডিগ্রি কলেজের এক শিক্ষার্থীকে মিনিবাস থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করা হয়। ওই ঘটনার সুষ্ঠু বিচার এখনো পরিবার পায়নি। কোনো আসামিকেই এখনো গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্প্রতি পরিবহনচালক ও কর্মচারীরা স্কুল-কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ভাড়া নিয়ে নানা সময়ে বাক্‌বিতণ্ডায় জড়িয়ে পড়ছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এসবের স্থায়ী সমাধান চায় তারা।
সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ আছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d