গাজীপুরে বিদেশী অস্ত্রসহ আটক রাকিব - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
গাজীপুরে বিদেশী অস্ত্রসহ আটক রাকিব

গাজীপুরে বিদেশী অস্ত্রসহ আটক রাকিব

গাজীপুরে বিদেশী অস্ত্রসহ একজনকে গ্রেপ্তার করেছে মেট্রোপলিটন পুলিশ। বুধবার (২ জুলাই) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এস এম শফিকুল ইসলাম।পুলিশ জানায়, গতকাল রাতে টঙ্গী পূর্ব থানার কেরানীরটেক এলাকায় চেকপোস্ট চলাকালীন এক মোটরসাইকেল চালককে সন্দেহ হলে তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশী করা হলে প্যান্টের পকেট থেকে একটি বিদেশী রিভলবার ও ৬ রাউন্ড গুলিসহ মটর সাইকেলটি জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামি বরিশাল জেলার বাবুগঞ্জ থানার আরজি কালিকাপুর গ্রামের মৃত আজাহার আলীরে ছেলে রাকিবুল হাসান। তার বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একটি অস্ত্র মামলা দায়ের হয়েছে।

অপর একটি অভিযানে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে দুই লাখ আটানব্বই হাজার দুইশত জাল টাকাসহ আরও একজনকে গ্রেপ্তার করেছে মহানগর উত্তর গোয়েন্দা বিভাগ পুলিশ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d