চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‍্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‍্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‍্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‍্যলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫/০৬/২০২৫)
সকাল ১০ টার দিকে “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময় ” এই স্লোগানকে সামনে রেখে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে প্রথমে র‍্যলি বের হয় র‍্যলি শেষে পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্রের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা তোফাজ্জল হক, প্রকৌশলী কর্মকর্তা আব্দুর রশিদ, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি শামসুজোহা পলাশ, মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আল সাবাহ, একাডেমি মাধ্যমিক স্কুল সুপার ভাইজার রাফিজুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও আমন্ত্রণিত অতিথিবৃন্দ।

আলোচনাসভায় বক্তারা বিশ্ব পরিবেশ দিবসের গুরুত্বরোপ করে বলেন, পরিবেশ সুস্থ না থাকলে আমরা কেউ সুস্থ থাকব না। বর্তমানে প্লাস্টিকের দূষণ বেড়ে যাওয়ার কারণে আমাদের চারপাশের পরিবেশ মারাত্মক হুমকির সম্মুখীন। ক্ষুদ্র বা মাইক্রো প্লাস্টিকের কণা বিভিন্ন মাধ্যমে আমাদের শরীরে প্রবেশ করে মরণব্যাধি রোগ যেমন ক্যানসার, স্ট্রোক, কিডনি ড্যামেজসহ নানা দুরারোগ্য ব্যাধির সৃষ্টি করছে। সুতরাং প্লাস্টিক বর্জ্যসমুহ অবশ্যই সঠিক জায়গায় ফেলতে হবে এবং রিসাইক্লিনের ব্যবস্থা করতে হবে। ইট ভাটা বন্ধ না করলে একদিকে যেমন উর্বর ফসলি জমি নষ্ট হচ্ছে, অপর দিকে ইটভাটার ধোয়ায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। তাই সঠিক নিয়ম মেনে ইট ভাটা চালাতে হবে। নিয়ম মেনে কীটনাশক ব্যবহার করতে হবে যাতে আমাদের চারপাশের পরিবেশের ক্ষতি না হয়। ইলেকট্রনিক বর্জ্যসমুহ সঠিক জায়গায় ফেলতে হবে এবং রিসাইক্লিন করে পুনরায় ব্যবহার উপযোগী করতে হবে। যাতে পরিবেশের কোন ক্ষতি না হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d