জয়পুরহাট থেকে নওগাঁগামী বাসে ৯০০ পিস অ্যাম্পুল সহ আটক ১ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
জয়পুরহাট থেকে নওগাঁগামী বাসে ৯০০ পিস অ্যাম্পুল সহ আটক ১

জয়পুরহাট থেকে নওগাঁগামী বাসে ৯০০ পিস অ্যাম্পুল সহ আটক ১

স্টাফ রিপোর্টার নওগাঁঃ নওগাঁর বদলগাছী থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০০ পিস অ্যাম্পুলসহ রবিউল ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করেছে।
উদ্ধারকৃত অ্যাম্পুলগুলো আমদানি নিষিদ্ধ এটি বুফারপেইন এবং নেশাজাতীয় ইঞ্জেকশন। যা নেশাজাতীয় ইনজেকশন হিসেবে ব্যবহৃত হয়।
সোমবার সকাল সাড়ে ১০টায় বদলগাছীর চৌরাস্তার মোড় বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রবিউল ইসলাম দিনাজপুর জেলার বিরামপুর থানার কাটলা গ্রামের খাইরুল ইসলামের ছেলে।

থানা পুলিশ জানায়, জয়পুরহাট থেকে নওগাঁগামী বাসে মাদক আসছে এমন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল থেকে বদলগাছীর চৌরাস্তার মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

ওই বাসে থাকা সন্দেহভাজন রবিউল ইসলামকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছে থাকা একটি কলমি শাকের ব্যাগ থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৯০০ পিস আমদানি নিষিদ্ধ বুফারপেইন অ্যাম্পুল উদ্ধার করা হয়।

অভিযানটি থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলামের নেতৃত্বে এসআই জিয়াউর রহমান ও এএসআই আজিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্স পরিচালনা করেন। বদলগাছী থানার ওসি আনিছুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট থেকে আসা নওগাঁগামী বাসে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৯০০পিস নিষিদ্ধ অ্যাম্পুল উদ্ধারসহ রবিউল ইসলামকে আটক করা হয়। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে। আদালতের মাধ্যমে আসামিকে কারাগারে পাঠানো হবে।
মোঃ সাইদুল ইসলাম হেলাল
নওগাঁ


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d