ঝড়ে উড়ে গেল যাত্রী ছাউনির চাল। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ঝড়ে উড়ে গেল যাত্রী ছাউনির চাল।

ঝড়ে উড়ে গেল যাত্রী ছাউনির চাল।

গাজীপুর  মহিদুল ইসলাম মিলটন:

নঝড় আর বৃষ্টির তান্ডবে উড়ে গেল যাত্রী ছাউনির চাল।
নবীনগর চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী বাস স্ট্যান্ডের যাত্রী ছাউনিতে প্রতিদিন শতশত যাত্রীর বসার জায়গা ,এখানে বসে দূর পাল্লার বাসের যাত্রীগন উত্তর বঙ্গে যেতে পারে।
বৃস্টি আসলে মাথা গুজার ঠাই এই যাত্রী ছাউনি ,পোশাক শ্রমিক ও পথচারীরা সকলে মিলে যাত্রী ছাউনিতে বসতে পারে।
বসার জন্য পরিবেশ রয়েছে বেশ।

সকাল হলে শ্রমিকদের বাসের অপেক্ষার স্হান এই যাত্রী ছাউনি ,ঘড় ফেরা যাত্রীর অপেক্ষার স্থান এই যাত্রী ছাউনি।
নবীনগর চন্দ্রা মহাসড়কের চক্রবর্তী স্ট্যান্ডের এই যাত্রী ছাউনির যাত্রী ও কাউন্টারের
ব্যবসায়ীরা জানায় প্রতিদিন শতশত যাত্রী এখানে বসে , পরিবেশ ভালো হওয়াতে এই ছাউনিতে যাত্রীগনের আগ্রহ বেশ , যাত্রীরা জানায় ছাউনির টিন না থাকায় বৃষ্টিতে আমাদের ভিজতে হয় প্রচুর গরমে বসতে পারি না রোদের তাপ থাকায়।

এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথের গোলাম সারোয়ার উপ-সহকারী প্রকৌশলী ( সিভিল ) সড়ক শাখা ০৩ নয়ারহাট সড়ক উপ বিভাগ ,মানিকগঞ্জ। বলেন আমরা এই বিষয়টি জানতে পেরেছি আমরা দ্রুত ব্যাবস্থা গ্রহণ করেছি।

এখন বৃষ্টির মৌসুম ঝড় আর বৃষ্টির এই সময়ে দ্রুত যাত্রী ছাউনির সংস্কার জরুরী এমনটা প্রত্যাশা সবার।


‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) শাখার ২০২৫-২৬ কার্যবর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে আইন বিভাগের শিক্ষার্থী মো. ইমন হোসেন কে  সভাপতি এবং বাংলা বিভাগের শিক্ষার্থী জান্নাতি খাতুন কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‎বিজ্ঞপ্তিতে নতুন সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কর্মদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে
কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে বলা হয়েছে।

‎নব-নির্বাচিত কমিটির সভাপতি মো. ইমন হোসেন বলেন,”এই দায়িত্ব আমার কাছে কেবল একটি পদ নয়- এটি একটি দায়িত্বের প্রতিজ্ঞা। আমি বিশ্বাস করি, প্রতিটি তরুণ লেখকের কলমে লুকিয়ে আছে পরিবর্তনের শক্তি, জাগরণের আগুন, আর ভবিষ্যতের প্রতিশ্রুতি। আমি চাই তরুণ কলাম লেখকদের কলম হোক হাতিয়ার – স্বপ্নের,সাফল্যের, প্রতিবাদেরও, যেখানে শব্দ জন্ম দেবে চিন্তার, আর চিন্তা জাগাবে মানবতা। আমাদের লক্ষ্য শুধু লেখা নয়—সমাজে আলোর বীজ বপন করা। আমার বিশ্বাস  তরুণ কলাম লেখক ফোরাম হবে সেই মঞ্চ, যেখানে তরুণের ভাবনা মিলবে দেশের হৃদস্পন্দনের সাথে, আর কলম হবে পরিবর্তনের পতাকা।”

সাধারণ সম্পাদক জান্নাতি খাতুন বলেন, “আলহামদুলিল্লাহ, কলমের রাজ্যে আজ নতুন সূর্যের উদয়। দায়িত্ব নয়, এটি এক বিশ্বাস—চিন্তার প্রদীপ জ্বেলে ফোরামকে স্বপ্নের চূড়ায় পৌঁছে দেওয়া।আমি প্রতিশ্রুতিবদ্ধ—প্রতিটি শব্দে জাগবে সত্য, প্রতিটি লেখায় ফুটবে প্রজ্ঞার ফুল। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এখন হবে এক অগ্নিশিখা—যেখানে কলম হবে তরবারি, চিন্তা হবে বিপ্লবের অঙ্গীকার”।

প্রসঙ্গত, ‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার এবং কর্মশালার আয়োজন করে থাকে সংগঠনটি।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, গোবিপ্রবি শাখার নেতৃত্বে ইমন-জান্নাতি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d