টিসিবির নামে প্রতারণার ফাঁদ, ‘তাসনিম ট্রেডার্স’ নিয়ে সতর্কবার্তা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
টিসিবির নামে প্রতারণার ফাঁদ, ‘তাসনিম ট্রেডার্স’ নিয়ে সতর্কবার্তা

টিসিবির নামে প্রতারণার ফাঁদ, ‘তাসনিম ট্রেডার্স’ নিয়ে সতর্কবার্তা

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নাম ব্যবহার করে একটি প্রতিষ্ঠান আর্থিক প্রতারণার চেষ্টা করছে—এমন অভিযোগে সতর্কবার্তা জারি করেছে সরকারি সংস্থা টিসিবি।মঙ্গলবার (৮ জুলাই) টিসিবির উপ-পরিচালক মো. শাহাদত হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

টিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, ‘তাসনিম ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠান মসুর ডাল, চিনি ও পরিশোধিত সয়াবিন তেল আমদানির অনুমোদন সংক্রান্ত একটি সরকারি চিঠির ভুল ব্যাখ্যা দিয়ে দাবি করছে, তারা টিসিবিতে পণ্য সরবরাহ করবে। এই মিথ্যা দাবি দেখিয়ে তারা প্রতারণামূলকভাবে টাকা নিচ্ছে। অথচ বাণিজ্য মন্ত্রণালয়ের উক্ত অনুমোদনপত্রে টিসিবির কোনো সংশ্লিষ্টতা নেই, এবং টিসিবির পক্ষ থেকেও প্রতিষ্ঠানটির সঙ্গে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে না।

এ ঘটনায় বিভ্রান্তি ও প্রতারণা এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে টিসিবি। বিশেষ করে টিসিবির নাম ব্যবহার করে কেউ যেন এই প্রতিষ্ঠানের সঙ্গে কোনো আর্থিক লেনদেনে না জড়ান—এমন অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি কেউ প্রতারণার শিকার হলে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d