ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে: তারেক রহমান - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে: তারেক রহমান

ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হতে হবে: তারেক রহমান

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে বলে উল্লেখ করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, আগামী নির্বাচন নিয়ে টালবাহানা শুরু হয়েছে। সংস্কার নিয়ে সময়ক্ষেপণের আড়ালে কারো কারো ভিন্ন উদ্দেশ্য রয়েছে। তবে আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে। নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (২৮ মে) রাজধানী পল্টনে বিএনপির তিন অঙ্গ সংগঠনের আয়োজনে তারুণ্যের সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
নির্বাচনের প্রস্তুতি নিতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে তরুণ ও নেতাকর্মীদের প্রস্তুতি নিতে হবে, যারা তাদের প্রতিনিধি নির্বাচিত করবে। এর জন্য জনগণের মন জয় করতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। আগামী দিনে বিএনপির রাজনীতি তরুণ এবং নারীদের এগিয়ে রাখার জন্যই হবে জানিয়ে তারেক রহমান আরও বলেন, তরুণ এবং নারীদের বাইরে রেখে দেশ এগিয়ে যেতে পারে না। তরুণ জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষাকে নামনে রেখেই বিএনপি এগিয়ে যাচ্ছে। তিনি বলেন,বিএনপির আগামী দিনের রাজনীতি কর্মসংস্থানের রাজনীতি। দেশের কর্মক্ষম জনগোষ্ঠীর ব্যবহারকে অগ্রাধিকারে রাখছে বিএনপি। সরকার আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেনি জানিয়ে তিনি আরও বলেন, ইশরাকের শপথ নিয়ে স্বৈরাচারী সিদ্ধান্ত এসেছে। যারা আদালতের রায়কে অবজ্ঞা করে তাদের কাছে দেশের মানুষ কিসের সংস্কার আশা করবে।
জনগণের বিশ্বাস নষ্ট হয় এমন কোনো কাজ না করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, কেউ যদি ক্ষমতায় থাকতে চান তারা সরকার থেকে পদত্যাগ করে জনগণের কাতারে আসুন। সর্বশেষ বিদেশিদের অনুসারী না হয়ে বাংলাদেশের জন্য রাজনীতির আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, ‘দিল্লি নয়, পিণ্ডি নয়; নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d