তিনদিন মুশলধারে বৃষ্টি. পানির নিচে গাবুরার অধিকাংশ গ্রাম। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
তিনদিন মুশলধারে বৃষ্টি. পানির নিচে গাবুরার অধিকাংশ গ্রাম।

তিনদিন মুশলধারে বৃষ্টি. পানির নিচে গাবুরার অধিকাংশ গ্রাম।

 

শেখ মোঃ মনিরুল ইসলাম বাবু
বিশেষ প্রতিনিধি।

“প্রতিবছর ঘুর্নীঝড়ে তছনছ করে দেয় ঘরবাড়ি রাস্তাঘাট হাটবাজার দোকানপাট সহ সব কিছু এবং প্রতিনিয়ত নদী ভাঙন ও জলোচ্ছ্বাসে প্লাবিত হয়ে যায় উপকুলীয় অঞ্চল
ভাসিয়ে নিয়ে যায় গাবুরাকে।

ছাড় দিলো না বন্যা ও। আবার ও তলিয়ে গেছে গাবুরা।
বলতে পারেন আমরা কোথায় যাবো। কি ভাবে বাচবো”

এ কথা উপকুলীয় অঞ্চল গাবুরার ঘুর্নীঝড় নদী ভাঙন জলোচ্ছ্বাস ও বন্যা কবলিত মানুষের।

২৭/৭/২০২১ মঙ্গলবার সন্ধ্যা থেকে ২৮/৭/২০২১ বুধবার বিকাল ৪ টা পর্যন্ত মুশলধারে বৃষ্টি হয়। টানা দুই দিনের ভারি বর্ষনে তলিয়ে যায় গাবুরা। দুর্ভোগে জনজীবন। অনেক কষ্টে জীবন যাপন করছে উপকুলীয় অঞ্চল গাবুরার মানুষ। এক দিকে মুশলধারে বৃষ্টি অন্য দিকে মাটির রাস্তায় চরম কাদা। কাদা মাটির কারনে ঘরে থাকাই অনেক কষ্টকর হয়ে যাচ্ছে গাবুরার মানুষের। ৩৩ বর্গ কিঃমিঃ আয়তনের গাবুরার অধিকাংশ রাস্তায় পড়েনি ইটসোলিং। সংস্কার হয়নি কোনো কাচা রাস্তা। সেকারণে ঘুর্নীঝড় নদী ভাঙন জলোচ্ছ্বাস ও বন্যায় অন্যান্য অঞ্চলের তুলনায় বেশি ক্ষতিগ্রস্ত হয় গাবুরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d