দেশ বাঁচাতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নই একমাত্র পথ:নুরুল ইসলাম - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
দেশ বাঁচাতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নই একমাত্র পথ:নুরুল ইসলাম

দেশ বাঁচাতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নই একমাত্র পথ:নুরুল ইসলাম

নিয়ামতপুর প্রতিনিধি:

নওগাঁ-১ (সাপাহার-পোরশা-নিয়ামতপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও এমপি পদপ্রার্থী নুরুল ইসলাম বলেছেন,বিএনপির ৩১ দফা শুধু দলের রাজনৈতিক কর্মসূচি নয়, এটি জাতিকে রক্ষা করার রূপরেখা। যারা দেশের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন, তাদের এ কর্মসূচির পক্ষে এগিয়ে আসতে হবে।

বুধবার বিকেলে সাপাহার উপজেলার আইহাই, পাতাড়ী ও শিরন্টি ইউনিয়নের ৬টি গুরুত্বপূর্ণ বাজারে বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন তিনি। সাধারণ মানুষের মাঝে লিফলেট ছড়িয়ে দিয়ে নুরুল ইসলাম বলেন,এই ৩১ দফার প্রতিটি পয়েন্টই গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার, ন্যায়বিচার ও অর্থনৈতিক পুনর্গঠনের মূল ভিত্তি। জনগণ বিএনপির প্রতি আস্থা রাখলে সোনার বাংলা গড়তে সময় লাগবেনা। তাই সবাইকে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে। দেশ এবং জাতির উন্নয়নে কাজ করতে হবে। ৩১ দফার প্রতিটি পয়েন্টে সোনার বাংলা গড়ার লক্ষ্য বিদ্যমান।

দীর্ঘদিন ধরে বিএনপির নিয়ামতপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করা এই নেতা অতীতে নানা আন্দোলন-সংগ্রামে রাজপথে সক্রিয় ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d