নওগাঁয় সর্বজনীন পেনশন মেলা ২০২৫ উদ্ভোধন ও কর্মশালা অনুষ্ঠিত - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নওগাঁয় সর্বজনীন পেনশন মেলা ২০২৫ উদ্ভোধন ও কর্মশালা অনুষ্ঠিত

নওগাঁয় সর্বজনীন পেনশন মেলা ২০২৫ উদ্ভোধন ও কর্মশালা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার নওগাঁঃ

সারাদেশের ন্যায় নওগাঁ জেলাতেও দেশের সর্বস্তরের মানুষকে একটি সুসংগঠিত সামাজিক নিরাপত্তা কাঠামোতে অন্তর্ভুক্ত করার লক্ষ্য সর্বজনীন পেনশন স্কিম চালু করা হয়েছে। সর্বজনীন পেনশন স্কিমের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এ লক্ষ্য বাস্তবায়নে জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের উদ্যোগে নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বরে সর্বজনীন পেনশন মেলা ২০২৫ এর আয়োজন করা হয় । আজ মঙ্গলবার (২৪ জুন) নওগাঁ সদর উপজেলা পরিষদ চত্বর মাঠে বেলা ১২ টায় ফিতা কেটে, কবুতর অবমুক্ত ও বেলুন উড়িয়ে সর্বজনীন পেনশন মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব খোন্দকার আজিম আহমেদ এনডিসি, বিভাগীয় কমিশনার উদ্বোধন শেষে মেলার ষ্টল পরিদর্শন করেন।

সর্বজনীন পেনশন মেলার স্টলসমূহে সর্বসাধারণের জন্য সর্বজনীন পেনশন স্কিমের সরাসরি সুযোগ রাখা হয়েছিল,সর্বজনীন পেনশন স্কিমে অর্থ জমা দেওয়ার জন্য ছিল ব্যাংকের বুথের সুবিধাও।

পরে নওগাঁ সদর উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা ও কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, মোহাম্মদ সাফিউল ইসলাম বিপিএম পুলিশ সুপার, নওগাঁ, মূল প্রবন্ধ উপস্থাপক হিসাবে উপস্থিত ছিলেন মর্জিনা আক্তার (উপ সচিব) অর্থ মন্ত্রণালয়।

এ আয়োজনে গ্রাহক অন্তর্ভুক্তি বাড়াতে অবদান রাখবে বলে আশা ব্যাক্ত করেন বক্তরা । কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, বিভিন্ন ব্যাংক,সরকারি বিভিন্ন দপ্তর,সুশিল সমাজ, সাংবাদিক বুন্দ সহ দুই শত জন প্রশিক্ষার্থী সর্বজনীন পেনশন মেলা ২০২৫ এ অংশগ্রহণ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d