নওগাঁর নিয়ামতপুরে দিন ব্যাপী তামাক বিরোধী প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত । - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নওগাঁর নিয়ামতপুরে দিন ব্যাপী তামাক বিরোধী প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ।

নওগাঁর নিয়ামতপুরে দিন ব্যাপী তামাক বিরোধী প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ।

মোঃ আব্দুল আজিজ শেখ  নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুরে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় তামাক বিরোধী দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সরকারী কর্মকর্তা ও কর্মচারী, মসজিদের ইমামসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেন ।

বুধবার (১৮জুন) সকাল ১১টায়  উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার এর সভাকক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন এর

সভাপতিত্বে মূল প্রবন্ধ পাঠ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃগোলাম রব্বানি ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত  ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম ,থানা অফিসার ইনচার্জ  হাবিবুর রহমান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামসুজ্জোহ সমাজ সেবা অফিসার সাদিকুর রহমান মন্ডল,যুবউন্নয় কর্মকর্তা এসএম কামরুজ্জামান,তথ্য ও আইসিটি কর্মকর্তা রাশেল রানা ।

আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানগণ। নিয়ামতপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জাহাঙ্গীর আলম,নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন নিয়ামত পুর শাখার সভাপতি আব্দুল আজিজ শেখ,ছাত্র নেতা ইমরুল কায়েসসহ  প্রমূখ।

প্রশিক্ষণে তামাক ও তামাকজাত দ্রব্যের ব্যবহার ও তার ক্ষতিকর বিভিন্ন দিক নিয়ে আলোচনা এ থেকে উত্তরণের উপায়  ও তামাক প্রতিরোধে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন অতিথিরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d