নওগাঁর নিয়ামতপুরে নাশকতা মামলায় যুবলীগ লীগ নেতা গ্রেপ্তার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নওগাঁর নিয়ামতপুরে নাশকতা মামলায় যুবলীগ লীগ নেতা গ্রেপ্তার

নওগাঁর নিয়ামতপুরে নাশকতা মামলায় যুবলীগ লীগ নেতা গ্রেপ্তার

মোঃ আব্দুল আজিজ শেখ

নিয়ামতপুর উপজেলা প্রতিনিধি, নওগাঁ

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় নাশকতার মামলায় শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের মুক্তিযোদ্ধা  বিষয়ক সম্পাদক আবু  সুফিয়ান ওরফে বাদশা মোল্লা( ২৮) কে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। শনিবার  (৫ জুলাই ) রাতে নিয়ামতপুর উপজেলার শ্রীমন্ত পুর ইউনিয়নের ঝাঝিরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবু সুফিয়ান ওরফে বাদশা  ঝাঝিরা গ্রামের মৃত আফাজ উদ্দিন মোল্লার ছেলে। তিনি শ্রীমন্তপুর ইউনিয়ন যুবলীগের একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন বলে জানা যায় ।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে নিয়ামতপুর থানা পুলিশ এই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন । তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।”

ওসি আরও জানান, গ্রেপ্তারের পর রবিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে  পাঠানো হয়েছে।

পুলিশের একটি সূত্রে জানা গেছে গ্রেপ্তারকৃত নেতার বিরুদ্ধে পূর্বে দায়ের করা একটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d