নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর  ইউনিয়নের ২০২৫ - ২০২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর  ইউনিয়নের ২০২৫ – ২০২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত।

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর  ইউনিয়নের ২০২৫ – ২০২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত।

মোঃ আব্দুল আজিজ 
নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।  আজ সোমবার ২৬|০৫|২৫ ইংরেজী তারিখ,দুপুর  ১২টায় ইউনিয়ন পরিষদের হল রুমে বাজেট সভা অনুষ্ঠিত হয়। সভায় ৮নংবাহাদুর পুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান  বাজেট ঘোষণা করেন ।

বাজেট সভায় ইউপি সদস্য ও (প্যানেল চেয়ারম্যান ২) অজেদ আলী এর সভাপতিত্বে   বাহাদুর পুর  ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম খাননের সঞ্চালনায় উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়।

বাজেট সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যক্তিত্ব ও বিশিষ্ট সমাজ সেবক ও বিশিষ্ট  ব্যবসায়ী সফিকুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক জাকির হোসেন, রাশেল রানা।

এছাড়াও বাজেট সভায় বাহাদুর পুর ইউনিয়নের মেম্বারগণ উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, জহির উদ্দিন মন্ডল, মমতাজ আলী, সাইফুদ্দিন,সুবাস, মাধব,রুমা আক্তার সাথী,জোসনারা,রুবিনা বেগম ।

বাজেট সভায় বাহাদুর পুর ইউনিয়নের       প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান বলেন আমি যেখানেই ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করেছি সচ্ছতার সহিত তা পালন করেছি । অত্র ইউনিয়ন পরিষদে ইতি পূর্বে আমি এখানে দায়িত্ব পালন করেছি, এবং
নওগাঁ জেলার মধ্যে শেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে সম্মাননা পেয়েছি।
আমি আশা করছি সামনে অর্থ বছর গুলোতে 
বাহাদুর পুর ইউনিয়নের সকল স্তরের মানুষের 
সেবা প্রদানের মাধ্যমে এবং উন্নয়ন মূলক কাজ করার মাধ্যমে আবারও নওগাঁ জেলার ১১টি উপজেলার মধ্যে বাহাদুর পুর ইউনিয়ন শেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে সম্মাননা পাবে বলে আশা করছি ।

 উক্ত বাজেট সভায় বাহাদুর পুর  ইউনিয়নের সর্বস্তরের জনগণ উপস্থিত থেকে বিভিন্ন গ্রাম ও ওয়াড থেকে তাদের বিভিন্ন রকম সমস্যার কথা তুলে ধরেন, সেগুলো সামনে ২০২৫-২০২৬ অর্থবছরে যাতে করে সমাধান করা যায়, এই লক্ষ্যে তাদের নিকট থেকে বিভিন্ন সমস্যার বিষয়গুলো নোট করেন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা  জাহাঙ্গীর আলম খান। যাতে করে  সামনের অর্থবছরে এ সকল সমস্যাগুলো যতদূর সম্ভব সমাধান করা যায় । এই বিষয়ে বাহাদুর পুর  ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম খান  জনগণকে আশ্বস্ত করেন যে, সামনের অর্থ বছরে যে সকল বিষয়গুলো আপনাদের নিকট  থেকে তথ্য  নেওয়া হলো ,সে সকল বিষয়গুলো সামনের অর্থবছরে  সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ । পরিশেষে উন্মুক্ত বাজেট সভার সভাপতি ওয়াজেদ আলী সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বাজেট সভার সমাপ্ত ঘোষণা করে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d