নোয়াখালীর সদর উপজেলার কালাদরাপ ইউনিয়নের ৩ নং ওয়ার্ড যুবদলের বহিষ্কৃত নেতা তারেকের ব্যক্তিগত কার্যালয় তার সহযোগিতায় ভাঙচুর করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ ঘটনার পর বিএনপিতে অনুপ্রবেশকারী কিছু লোকজনের সহযোগিতায় এ হামলার দায় চাপানো হয় ইউনিয়ন যুবদলের নেতাকর্মীদের ওপর। এ ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে নেতাকর্মীরা।সোমবার (১৬ জুন) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে কালাদরাপ ইউনিয়ন যুবদলের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বক্তব্য রাখেন, কালাদরাপ ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক মো. কামাল, ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাহের মিয়া, চরমটুয়া ডিগ্রি কলেজ ছাত্র দলের সিনিয়র সহসভাপতি ইমতিয়াজ হোসেন সাকিব, কালাদরাপ ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মো. জুয়েল ও একই ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ইউছুফ’সহ বিভিন্ন নেতাকর্মীরা।বক্তারা বলেন, ঢাকা মহানগর উত্তর বাড্ডা ৩৭নং ওয়ার্ড যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব তারেক কালাদরাপ ইউনিয়নের ৩নং ওয়ার্ড কান্দিরপাড় এলাকায় একটি অফিস করেন। পরবর্তীতে তিনি ঊর্ধ্বতন নেতাদের অনুমতি ছাড়া সেটিকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করে। যেখানে স্বৈরাচারি আওয়ামী লীগের নেতাদের সদস্য করে তাদের আশ্রয় প্রশ্রয় দেওয়া হয়। এ নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রতিবাদ করলে তারেক তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেন। এ প্রেক্ষিতে গত শুক্রবার গভীররাতে তারেকের বড় ভাই ও আওয়ামী লীগের নেতা মিন্টু মেম্বার, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আরিফ, নাসির মেম্বার, ভুট্টু কোম্পানী, জহির পাটোয়ারী’সহ কয়েকজন বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। খবর পেয়ে পুলিশ’সহ প্রশাসনের লোকজন ঘটনাস্থলে পৌঁছলে তারা পালিয়ে যায়।বক্তারা অভিযোগ করে বলেন, প্রশাসনের লোকজন ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর মিন্টু মেম্বারের নেতৃত্বে ওই হামলাকারীরা পরিকল্পনা করে তারেকের ওই কার্যালয়টি ভাঙচুর করে। এসময় অফিসের ভিতরে থাকা খালেদা জিয়া, তারেক রহমান ও শাহজাহান এমপির ছবি ভাঙচুর করে। পরবর্তীতে এ ঘটনা স্থানীয় ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা ঘটিয়েছে বলে সামাজিক যোগাযোগের মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করে। যার সঙ্গে যুবদলের নেতাকর্মীদের কোনে সংশ্লিষ্টতা নেই। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহিৃত করে দ্রুত গ্রেপ্তার ও হামলায় জড়িত অনুপ্রবেশকারী আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচারের দাবি জানিয়েছেন বক্তারা।
Leave a Reply