পুরনো সন্ত্রাসের রাজনীতি আবারও ফেরত আনার চেষ্টা হলে তাদের পরিণিতি ও স্বৈরাচার হাসিনার মতো হবে-নাহিদ ইসলাম  - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
পুরনো সন্ত্রাসের রাজনীতি আবারও ফেরত আনার চেষ্টা হলে তাদের পরিণিতি ও স্বৈরাচার হাসিনার মতো হবে-নাহিদ ইসলাম 

পুরনো সন্ত্রাসের রাজনীতি আবারও ফেরত আনার চেষ্টা হলে তাদের পরিণিতি ও স্বৈরাচার হাসিনার মতো হবে-নাহিদ ইসলাম 

মাইদুল ইসলাম জেলা (প্রতিনিধি নীলফামারী) ৩ জুলাই : জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের পরে আমরা অনেক কিছু আশা করছিলাম। কিন্তু আমাদের সব আশা পূরণ হয়নি। আমরা এখনো এটাই মনে করি আমাদের লড়াই এখনো চালিয়ে যেতে হবে। আমরা দেখেছি আবারও পুরনো সিস্টেম ও সাংস্কৃতি শুরু হয়েছে। পুরোনো সাংস্কৃতি ফেরত আনার চেষ্টা করা হচ্ছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন জুলাই গণঅভ্যুত্থানের যারা করেছে তারা কিন্তু এখনো জাগ্রত আছে, এখনো রাজপথে আছে। কেউ যদি মনে করে পুরনো দখলদারিত্ব ও পুরনো সন্ত্রাসের রাজনীতি আবার ফেরত আনবে তাহলে তাদের পরিণিতি ও স্বৈরাচার হাসিনার মত হবে। বৃহস্পতিবার (৩ জুলাই)দুপুর আড়াইটায় জুলাইয়ের পথযাত্রার তৃতীয় দিন নীলফামারী জেলা শহরের চৌরঙ্গী মোড়ে অনুষ্ঠিত পথসভায় তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন সকল শহীদরা আমাদের অনুপ্রেরণা। এই মানুষরা জীবন দিয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশের জন্য। যে বাংলাদেশে অর্থনৈতিক বৈষম্য থাকবে না। যে বাংলাদেশে আঞ্চলিক বৈষম্য থাকবে না। যে বাংলাদেশে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে, কথা বলতে পারবে। সাধারণ মানুষ ভাতের অধিকার পাবেন। শিক্ষা, চিকিৎসা ও কর্মস্থানের অধিকার পাবেন। এই রকম একটি বাংলাদেশের জন্য আমাদের ছেলে-মেয়েরা জীবন দিয়েছে। তিনি বলেন সপ্তম শ্রেণীর একটি ছেলে যদি রাস্তায় নেমে পুলিশের বুলেটের সামনে দাঁড়িয়ে যেতে পারে, তাহলে আমরা যারা জীবিত আছি তারা কি একটা নতুন বাংলাদেশ গঠন করতে পারবনা। ছোট ছোট ছেলেরা যারা জীবন দিল তাদের জীবনের বিনিময়ে সুন্দর ও স্বপ্নের বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে। রংপুরের কৃষক সন্তান আবু সাঈদ নীলফামারীর সপ্তম শ্রেণীর ছাত্র রুবেল ইসলাম ও ফরিদপুরের সাজ্জাদ হোসেনের বিদ্রোহ আমরা মনে রেখেছি। তারা নিজের বুকে বুলেট নিয়ে জীবন দিয়ে ২৬ এর গণঅভ্যুত্থানের তুরান্বিত করেছেন। আমরা সেই ইতিহাসকে বুকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি। নাহিদ ইসলাম বলেন গণঅভ্যুত্থানের পরে যদি সকল দাবি পূরণ হতো তাহলে আমাদের রাজনৈতিক দল গড়ার লাগত না। কিন্তু আমরা দেখেছি এক বছর হয়েছে কোন দাবি পূরণ করা হচ্ছে না। কেবল নির্বাবন নির্বাচন বলে আমাদের সামনে একটা মুলা ঝুলানো হচ্ছে। আমরা এই ধরনের কোন ধোঁকাবাজিতে বিশ্বাস করব না। আমরা অবশ্যই নির্বাচন চাই। আমরা নির্বাচিত সরকার চাই। তবে গণঅভ্যুত্থানের যারা হত্যা করেছে সেই শেখ হাসিনা ও তাদের দোসররা আজ বাংলাদেশের প্রতি এলাকায় লুকিয়ে আছে তাদের গ্রেপ্তার করে অবশ্যই অবশ্যই টিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনাকে দেশে এনে বিচারের আওতায় আনতে হবে। শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত শহীদ পরিবারের মনে দাউ দাউ করে যে আগুন জ্বলছে তা কোনদিন নিভবে না। তিনি আরো বলেন মৌলিক সংস্কার হতে হবে ,সংস্কারের মধ্য দিয়ে নির্বাচনের দিকে যেতে হবে। বাংলাদেশে একটি নতুন সংবিধান লাগবে। আওয়ামী লীগ ও মুজিববাদী সংবিধান ছুঁড়ে ফেলতে হবে। যে সংবিধান জনগণের সংবিধান নয় সে সংবিধান রাখার কোন মানে হয় না। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠন সারজিস আলমের সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ও যুগ্ন মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আবু সাঈদ লিয়ন। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ন আয়বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। এর আগে জুলাই গন- অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির। (এনসিপি) দেশ গড়তে জুলাই পদযাত্রার তৃতীয় দিন দুপুর ১২:০০ টায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার হাতীখানা কবরস্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারতের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। কবর জিয়ারতে দোয়াপাঠ করান শহীদ সাজ্জাদ হোসেনের বাবা আলমগীর হোসেন। কবর জিয়ারত শেষে এনসিপি নেতৃবৃন্দ সাজ্জাদের পরিবারের সাথে কথা বলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d