ফেনীতে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ফেনীতে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ফেনীতে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ফেনীতে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শহরের একাডেমি এলাকার ফারুক হোটেলের সামনে এ ঘটনা ঘটে।আহতরা হলেন— একাডেমি এলাকার নুর আমিনের ছেলে রিফাত (২০), ফুলগাজীর পশ্চিম ঘনিয়া মোড়া এলাকার আবদুল্লাহ আল নোমান (২০), মকবুল আহমদ সড়কের ওমর ফারুকের ছেলে জোনায়েদ হোসেন নাহিদ (১৭), একাডেমি এলাকার মো. ইব্রাহিমের ছেলে অলি উল্লাহ নোমান (১৭) এবং মিদ্দা বাড়ির নুরুল আমিনের ছেলে নুর করিম (২৮)।

তাদের মধ্যে গুরুতর আহত আবদুল্লাহ আল নোমানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, পুরোনো বিরোধের জেরে দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় তারা পরস্পরের ওপর হামলা চালায়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফয়জুল কবীর বলেন, আহত অবস্থায় পাঁচজন এসেছেন। চারজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। নোমানের বুকের বাঁ পাশে ধারালো অস্ত্রের আঘাত থাকায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামজুজ্জামান বলেন, পূর্ব বিরোধের জেরে কিশোর গ্যাংয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d