ফেব্রুয়ারির মাঝামাঝি সংসদ নির্বাচনের সময়সীমা নির্ধারণ : মির্জা ফখরুল - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ফেব্রুয়ারির মাঝামাঝি সংসদ নির্বাচনের সময়সীমা নির্ধারণ : মির্জা ফখরুল

ফেব্রুয়ারির মাঝামাঝি সংসদ নির্বাচনের সময়সীমা নির্ধারণ : মির্জা ফখরুল

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যকার বৈঠকটি একটি ‘টার্নিং পয়েন্টে’ পরিণত হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেছেন, ‘চতুর্দিকে একটা অনিশ্চয়তা ছিল এবং অনেকে অনেক কথা বলছিল বিভিন্নভাবে। আজকে এই দুই নেতা প্রমাণ করলেন যে বাংলাদেশের মানুষ এখনও প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে।’ শুক্রবার (১৩ জুন) গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে উপস্থিতি সাংবাদিকদের এসব কথা বলেন বিএনপি মহাসচিব। ফখরুল বলেন, বৈঠকের প্রধান আলোচনা ছিল আগামী নির্বাচন ইস্যু। সেখানে তারেক রহমানের প্রস্তাব ছিল, আগামী এপ্রিলে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল, সেটা উপযুক্ত সময় নয় বিধায় এগিয়ে নিয়ে আসা। সেখানে জাতি অত্যন্ত আনন্দের সঙ্গে লক্ষ করেছে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন, তারা ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচনের সময় নির্ধারণ করেছেন।তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তারেক রহমানকে বৈঠকের আহ্বান জানিয়ে সবকিছু যে একটা অনিশ্চয়তার মধ্যে চলে গিয়েছিল, সেই অবস্থা কাটিয়ে দুই নেতা জাতিকে সামনের দিকে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন। তিনি আরও বলেন, তারেক রহমান আবারও প্রমাণ করলেন তার মধ্যে রাষ্ট্রনায়কের গুণ রয়েছে। এটা এমন একটি বৈঠক ছিল যার জন্য গোটা জাতি উদ্বিগ্ন ছিল। সেই বৈঠকে তিনি সফল হয়েছেন। আমি আমার পক্ষ থেকে, দলের নেতাকর্মীর পক্ষ থেকে তারেক রহমানকে ধন্যবাদ জানাই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d