ফ্যাসিস্ট সরকারের আমলেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে ভূমিকা রেখেছে সিআরইউ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ফ্যাসিস্ট সরকারের আমলেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে ভূমিকা রেখেছে সিআরইউ

ফ্যাসিস্ট সরকারের আমলেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে ভূমিকা রেখেছে সিআরইউ

ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলেও সঠিক সংবাদ প্রচারে ভূমিকা রেখেছে কোর্ট রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে বলে আমরা বিশ্বাস করি।বুধবার (২ জুলাই) ঢাকার কোর্ট রিপোর্টার্স ইউনিটির (সিআরইউ) ফল উৎসবে এসব কথা বলেন তিনি।

নজরুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, সত্য ও নীতিগতভাবে যেটা প্রচার করা উচিত সেটায় আপনারা প্রচার করেছেন। প্রমাণ করেছেন, দমন-পীড়নের মধ্যেও সাংবাদিকতা সত্য ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারে। যেখানে অনেকেই ভয় পায়, সেখানেই আপনারা আলো জ্বালানোর সাহস দেখিয়েছেন।

 

সংগঠনটির সভাপতি লিটন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা আব্দুল খালেক মিলন, কোর্ট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মামুন খান, সহসভাপতি এমরুল হাসান বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, অর্থ সম্পাদক নাইমুর রহমান নাবিল, দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহিউদ্দিন খান রিফাত, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষক সম্পাদক রকি আহমেদ, কার্যনির্বাহী সদস্য খাদেমুল ইসলাম ও তসলিম হোসেন রনি প্রমুখ।

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d