বরিশালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৯ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
বরিশালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৯

বরিশালে ডেঙ্গুতে নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৯

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঝুমুর বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। তিনি বরগুনার বেতাগী উপজেলার শারিশামুড়ি এলাকার বাসিন্দা।বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এসএম মনিরুজ্জামান।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে নতুন করে ১৪৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে বরগুনা হাসপাতালে সর্বাধিক ৮৭ জন ভর্তি হয়েছেন। এছাড়া বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২৫ জন, বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে ৭ জন, পটুয়াখালীতে ২১ জন, পিরোজপুরে ৭ জন এবং ভোলায় একজন ডেঙ্গু আক্রান্ত রোগী হয়েছেন। বর্তমানে বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে মোট ৪৭৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল বলেন, ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। মশা নিয়ন্ত্রণ করা না গেলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। এজন্য সবাইকে বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে এবং মশার কামড় থেকে নিজেকে সুরক্ষায় রাখতে হবে।স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার পাশাপাশি নাগরিকদের নিজ দায়িত্বে সচেতন ও সতর্ক থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d