ভারতে পালানোর সময় যুবলীগ নেতা নাজিম গ্রেপ্তার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ভারতে পালানোর সময় যুবলীগ নেতা নাজিম গ্রেপ্তার

ভারতে পালানোর সময় যুবলীগ নেতা নাজিম গ্রেপ্তার

পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস ও যুবলীগ নেতা নাজিম উদ্দিন সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ জুন) দুপুরে গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।গ্রেপ্তার মো. নাজিমুদ্দিন সোহেল (৪৫) পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের শেখপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা। গত পৌরসভা নির্বাচনে তিনি ৫ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

পুলিশ  জানায়, গতকাল (শুক্রবার) বিকেলে ভারতে যাওয়ার পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে চেকিংয়ের সময় ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে পাসপোর্ট জব্দ করে। তার নামে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) থাকায় পুলিশ তাকে আটক করে বিমানবন্দর থানায় নেয় এবং সেখান থেকে পিরোজপুর সদর থানায় আনা হয়।পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলাম বলেন, যুবলীগ নেতা নাজিম উদ্দিন সোহেল ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার নামে বিস্ফোরক দ্রব্য মামলাসহ ১৪টি মামলা রয়েছে। তিনি একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d