ভালোবেসে বিয়ে করেও অশান্তি, স্ত্রীকে তালাক দিতে পেরে দুধ দিয়ে গোসল - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ভালোবেসে বিয়ে করেও অশান্তি, স্ত্রীকে তালাক দিতে পেরে দুধ দিয়ে গোসল

ভালোবেসে বিয়ে করেও অশান্তি, স্ত্রীকে তালাক দিতে পেরে দুধ দিয়ে গোসল

নাটোরে স্ত্রী তালাক দেওয়ায় দুধ দিয়ে গোসল করেছেন শাকিল মন্ডল (৩২) নামের একজন এক চা দোকানি।রোববার (২৯ জুন) দুপুর ১টার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর এলাকার প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করেন তিনি। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।স্থানীয় সূত্রে জানা যায়, শাকিল মন্ডল উপজেলার পূর্ব মাধনগর গ্রামের মৃত আলাল মন্ডলের ছেলে ও মাধনগর বাজারের একজন চা দোকানি। শাকিল মন্ডল ভালোবেসে একই এলাকার আঙ্গুরী নামের এক তরুণীকে বিয়ে করেন। তার ১৪ বছরের সংসারে অশান্তির কারণে চলতি মাসের ১ তারিখে আঙ্গুরি তাকে তালাক দেন।

শাকিল মন্ডল বলেন, আমি আঙ্গুরিকে ভালোবেসেই বিয়ে করেছি। সংসার করছিলাম অনেক স্বপ্ন নিয়ে। কখনো ভাবিনি সে আমাকে ছেড়ে দিবে। কিন্তু হঠাৎ করেই সে আমাকে ডিভোর্স দিয়েছে। মনের যন্ত্রণা আর কষ্ট সইতে না পেরে দুধ দিয়ে গোসল করেছি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d