ভিপি নূরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ভিপি নূরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

ভিপি নূরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের নির্দেশে পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে বিএনপির অফিস ভাঙচুর, নেতাকর্মীদের ওপর পরিকল্পিত হামলা, আওয়ামী লীগের পুনর্বাসন, ছাত্রদলকে নিয়ে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল। এছাড়া জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেয় তারা।রোববার সকাল সাড়ে ১১টায় জেলা ছাত্রদলের আহ্বায়ক শামীম চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সার্কিট হাউস সংলগ্ন শহীদ হৃদয় তারুয়া চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে তারা সেখানে সমাবেশ করেন। এতে বক্তব্য রাখেন- পটুয়াখালী জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামিম চৌধুরী, সদস্য সচিব জাকারিয়া আহাম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলামিন হাওলাদার, ১নং যুগ্ম আহ্বায়ক খালিদ ইবনে হাবিব সানি, সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক বেল্লাল হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক আমিনুল ইসলাম প্রমুখ। এ কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন নেতাকর্মীরা অংশ নেন। তারা অবিলম্বে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের দাবি জানান। উল্লেখ্য, গত ১২ জুন বৃহস্পতিবার রাতে গলাচিপার চরবিশ্বাস ইউনিয়ন বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সেই থেকে গলাচিপা উপজেলায় বিএনপি ও গণধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d