ইয়াসিন আরাফাত
জামালপুর প্রতিনিধি
এইচএসসি সমমানের পরীক্ষা-২০২৫ শুরু হয়েছে ২৬ জুন বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে সারা দেশের ন্যায় জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৫ টি কেন্দ্রে এইচএসসি ও এইচএসসি বিএমটি এবং আলীম পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এইচএসসি কেন্দ্র ২ টি মাদারগঞ্জ এএইচ জেড সরকারি কলেজ কেন্দ্র মোট পরীক্ষার্থী ৩৬৩ জন,উপস্থিত ৩৫৮ জন, অনুপস্থিত ৫ জন
বিষয় বাংলা ও নুরুন্নাহার মির্জা কাশেম মহিলা ডিগ্রি কলেজ মোট পরীক্ষার্থী ১৯২ জন,
উপস্থিত ১৮৮ জন,অনুপস্থিত ৪ জন, প্রথম দিনে বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এইচএসসি বিএমটি কেন্দ্র ২ টি মির্জা আজম কলেজ মোট পরীক্ষার্থী ২৪৪ জন, উপস্থিত ২৪২ জন, অনুপস্থিত ২ জন ও তেঘরিয়া সাহেদ আলী হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার ভেন্যু ছিল খালেকন নেছা একাডেমি মোট পরীক্ষার্থী ২১১ জন, উপস্থিত ২০২ জন, অনুপস্থিত ৯ জন। প্রথম দিনে কারিগরি শাখায় সকালে বাংলা দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হয়।
আলীম পরীক্ষা কেন্দ্র ১ টি মাদারগঞ্জ আঃ আলী মির্জা কাশেম কামিল মাদ্রাসা মোট পরীক্ষার্থী-৯২৭ জন, উপস্থিত -৯০৩ জন অনুপস্থিত রয়েছে ২৪ জন। প্রথম দিনে কোরআন পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মাদারগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েদা খানম লিজা সহ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।
তেঘরিয়া সাহেদ আলী হাইস্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক রকিব লিটন বলেন বিগত বছরের তুলনায় এইবার কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি বরং সুষ্ঠ ও সুন্দর এবং নকলমুক্ত পরিবেশে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা।
নুরুন্নাহার মির্জা কাশেম মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন এই কেন্দ্রে বরাবরই নকলমুক্ত পরিবেশে সুষ্ঠ ও সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মাদারগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল আলম বলেন বিগত বছরের তুলনায় অত্যন্ত সুন্দর ও নিরিবিলি পরিবেশে পরীক্ষা দিচ্ছে শিক্ষার্থীরা, প্রথম দিনে কোন পরীক্ষার্থী বহিস্কার নেই।
Leave a Reply