মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ল ১৮ মাসের শিশুটি, পরে মৃত্যু - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ল ১৮ মাসের শিশুটি, পরে মৃত্যু

মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ল ১৮ মাসের শিশুটি, পরে মৃত্যু

Oplus_131072

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় ইজিবাইক ও বাসের সংঘর্ষে মোস্তাকিম নামের দেড় বছরের একটি শিশু নিহত হয়েছে। আজ রোববার দহকুলা মোড়ে বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, সকালে মোস্তাকিম তার মা ও নানির সঙ্গে চিকিৎসার জন্য ইজিবাইকে করে সাতক্ষীরার দিকে যাচ্ছিল। পথে দহকুলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে ইজিবাইকটির সংঘর্ষ হয়। এতে মোস্তাকিম মায়ের কোল থেকে ছিটকে সড়কে পড়ে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোস্তাকিম খুলনার পাইকগাছা উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের আবদুল আজিজের ছেলে। এ ঘটনায় শিশুটির মা শাপলা খাতুন (২০), নানি নাজমা খাতুন (৪৫), ফতেমা খাতুন (২৫), হজরত আলী (৪৫) এবং সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুর গ্রামের রাশেদ আলী (২৮) আহত হয়েছেন। আহত ব্যক্তিদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বলেন, সড়ক দুর্ঘটনায় একটি শিশু নিহত ও পাঁচজন আহত হয়েছেন। বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়ে গেছেন। কেউ অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d