মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-বাবাকে কুপিয়ে জখম - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-বাবাকে কুপিয়ে জখম

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মা-বাবাকে কুপিয়ে জখম

Oplus_131072

বগুড়ার ধুনট উপজেলায় স্নাতকের (সম্মান) এক ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তাঁর মা-বাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে। উপজেলা বিএনপির এক নেতার ছেলে এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত তরুণকে আটক করেছে।ওই ছাত্রীর আহত বাবা (৫০) ও মাকে (৪৫) প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য মাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।ওই ছাত্রীর বাবার অভিযোগ, তাঁর মেয়েকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদের ছেলে নাফিজ ফয়সাল (আকাশ)। বিষয়টি নিয়ে উভয় পরিবারের মধ্যে কয়েক দফা বৈঠকও হয়েছে। এরপরও পিছু ছাড়েননি নাফিজ। তিনি বলেন, ‘আজ (শুক্রবার) বিকেলে নাফিজ তার সহযোগীদের নিয়ে বাড়িতে এসে প্রথমে আমার স্ত্রীকে কুপিয়ে আহত করে। এ সময় স্ত্রীকে রক্ষায় এগিয়ে গেলে আমার ওপরও আক্রমণ করা হয়।’এ বিষয়ে নাফিজ ফয়সালের বাবা ও ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর বলেন, ‘মেয়েটির সঙ্গে আমার ছেলের প্রেমের সম্পর্ক ছিল। এর জেরে মেয়েটির পরিবারের লোকজন আমার ছেলেকে মারধর করলে এ ঘটনা ঘটে।’ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল আলম বলেন, ঘটনার পরপরই শেরপুর-ধুনট সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত তরুণকে আটক করেছে। ঘটনাস্থল থেকে একটি চাকু জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d