যশোরে সেনা অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ৩ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
যশোরে সেনা অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ৩

যশোরে সেনা অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ আটক ৩

যশোরের বেনাপোল থেকে খুলনাগামী বেতনা এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনীসহ ভারতীয় পণ্য জব্দ করেছে সেনাবাহিনী। এ সময় তিন চোরাকারবারিকে আটক করা হয়।আটকরা হলেন- যশোর চাঁচড়ার আরিফা (৫০), সদরের বসুন্দিয়ার হোসেন (৬৫) ও বেনাপোলের ডলি (৪৫)।

যশোর সেনা ক্যাম্পের সদস্যরা বুধবার (১১ জুন) রাতে যশোর জংশনে এই অভিযান পরিচালনা করেন।

সেনাক্যাম্প থেকে জানানো হয়েছে , বেনাপোল খুলনাগামী বেতনা এক্সপ্রেসে চোরাকারবারিরা বিপুল পরিমাণ ভারতীয় প্রধাসনী সামগ্রী নিয়ে আসছে। এমন তথ্যের ভিত্তিতে যশোর সেনা ক্যাম্পের সদস্যরা যশোর জংশনে অবস্থান নেন। বেতনা এক্সপ্রেস জংশনে পৌঁছুলে তল্লাশী অভিযান শুরু করেন সেনা সদস্যরা। এ সময় সন্দেহভাজন তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে ট্রেনে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ (রাজস্ব ফাঁকি দিয়ে আনা) ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত পণ্যসহ তিন চোরাকারবারিকে কোতয়ালী থানায় হস্তান্তর করা করা হয়।কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত জানিয়েছেন, চোরাকারবারীদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে প্রেরণ করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d