শরীয়তপুরে ছাত্রদলের কমিটি ঘোষণা, বিলুপ্তির দাবিতে একাংশের প্রতিবাদ-বিক্ষোভ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
শরীয়তপুরে ছাত্রদলের কমিটি ঘোষণা, বিলুপ্তির দাবিতে একাংশের প্রতিবাদ-বিক্ষোভ

শরীয়তপুরে ছাত্রদলের কমিটি ঘোষণা, বিলুপ্তির দাবিতে একাংশের প্রতিবাদ-বিক্ষোভ

অদক্ষ নেতৃত্ব ও সাংগঠনিক ব্যর্থতার অভিযোগ তুলে শরীয়তপুর জেলা ছাত্রদলের নবঘোষিত কমিটি বিলুপ্তির দাবি জানিয়েছেন সংগঠনের একাংশের নেতাকর্মীরা।মঙ্গলবার (৩ জুন) দুপুর ১টার দিকে জেলা শহরের পুলিশ ট্রাফিক বক্সের সামনে সড়ক অবরোধ করে তারা ঝাড়ু মিছিল শুরু করেন। পরে মিছিলটি শহরের কোর্ট চত্বর হয়ে শরীয়তপুর সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করে বলেন, নতুন কমিটিতে অযোগ্য ও বিতর্কিত ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে, যা ছাত্রদলের ভাবমূর্তি ও সাংগঠনিক ঐক্যকে হুমকির মুখে ফেলেছে। অবিলম্বে এই কমিটি বাতিল করে ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।

এ সময় ছাত্রদল নেতা পারভেজ খান বলেন, ছাত্রদলের যে নতুন কমিটি গঠন করা হয়েছে, তা গঠনতন্ত্র অনুযায়ী হয়নি। যিনি যুবদলের প্রার্থী ছিলেন এবং দুই সন্তানের পিতা, তিনি কীভাবে ছাত্রদলের কমিটিতে আসতে পারেন? এটি গঠনতন্ত্র ও নৈতিকতার চরম লঙ্ঘন। আমরা এই অনিয়মিত ও অগঠনতান্ত্রিক কমিটির বিলুপ্তি দাবি করছি। সেইসঙ্গে ত্যাগী, যোগ্য ও পরীক্ষিত নেতাকর্মীদের নিয়ে একটি নতুন কমিটি গঠনের আহ্বান জানাচ্ছি।এসময় ছাত্রদল নেতা তাহসান আহমেদ ইমাম বলেন, “গত চার বছর আগের নেতারাই আবার নতুন কমিটিতে জায়গা পেয়েছেন। যারা এখন যুবদলের প্রার্থী, তারা কীভাবে ছাত্রদলের নেতৃত্বে আসেন? তাহলে আওয়ামী দমন-পীড়নের সময় যারা ছাত্রদলের পতাকা নিয়ে মাঠে ছিল, তাদের মূল্যায়ন কোথায়? বিশেষ করে ৫ আগস্টের আগে যারা রক্ত দিয়েছেন, তাদের প্রতি অবিচার করা হয়েছে। তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যারা শরীয়তপুরে দুর্দিনে মিছিল-মিটিং করেছে, তাদের বাদ দেওয়া হয়েছে। তাই আমরা বিলম্বে হলেও এই অগঠনতান্ত্রিক কমিটির বিলুপ্তি এবং ত্যাগীদের নিয়ে নতুন কমিটির দাবি জানাই।

একই দিন সকালে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৩৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে এইচ.এম. জাকিরকে আহ্বায়ক এবং মো. সোহেল তালুকদারকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d