শর্তসাপেক্ষে ইউআইইউর ২৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
শর্তসাপেক্ষে ইউআইইউর ২৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

শর্তসাপেক্ষে ইউআইইউর ২৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার

শর্তসাপেক্ষে উপাচার্যবিরোধী আন্দোলনে জড়ানো ২৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)।শনিবার (২১ জুন) রাতে জরুরি সভা শেষে এক নোটিশে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখার পরিচালক আবু সা-দাত মো. মুনতাসিরবিল্লা রাতে গণমাধ্যমকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন সভা করে স্থায়ীভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা রাত ৮টা পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলেন, সে সময়ের মধ্যেই আমরা সিদ্ধান্ত জানিয়েছি। এটাই শিক্ষার্থীদের মূল দাবি ছিল।’

তিনি আরও বলেন, ‘যারা বহিষ্কৃত ছিলেন, তারা চলতি স্প্রিং সেমিস্টার থেকে ক্লাস চালিয়ে যেতে পারবেন। যাদের দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছিল, তারা ক্লাসে ফিরবেন ফল সেমিস্টার থেকে।’তবে প্রত্যাহারের নোটিশে এমন কিছু শর্ত উল্লেখ থাকায় শিক্ষার্থীরা এখনও আন্দোলন প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত জানাননি।

এর আগে সন্ধ্যা ৬টা দিকে সংবাদ সম্মেলনে ৮টার মধ্যে বহিষ্কার আদেশ প্রত্যাহারের আলটিমেটাম দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d