শ্যামনগরের প্রেগন্যান্ট কেয়ার কর্নারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
শ্যামনগরের প্রেগন্যান্ট কেয়ার কর্নারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

শ্যামনগরের প্রেগন্যান্ট কেয়ার কর্নারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

আমি রেহানা আক্তার দীর্ঘ ২৮ বছর ধরে পরিবার কল্যান সহকারী পদে চাকরী করিয়াছি। চাকুরী করাকালীন সময়ে সরকারীভাবে ডেলিভারীর উপর দীর্ঘ মেয়াদী স্বাভাবিক প্রসাব ও উল্টো প্রসাবের উপর সি. এস. বি.এ প্রশিক্ষণ গ্রহণ করেছি। চাকুরী করাকালীন সময়ে আমি দক্ষতার সাথে অগণিত ডেলিভারী করেছি।

২০১৯ ২ রা ফেব্রুয়ারি মাসে সেচ্ছায় অবসর গ্রহনের পর মানুষের সেবা দেওয়ার জন্যে ২০১৯ সালে এপ্রিল মাসে প্রেগন্যান্ট কেয়ার কর্নার নামে একটি চেম্বার খুলি। এই প্রতিষ্ঠানে কর্তব্যরত ডাক্তার খাদিজাতুল কোবরা এবংপ্রাক্তন সিনিয়র স্টাফ নার্স বেগম নুরজাহান (শ্যামনগর উপজেলা হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্স) এই দুজনকে নিয়ে আমি আমার চেম্বারটি চালিয়ে আসিতেছি।

০৪/০৮/২১ ইং সকাল আনুমানিক ১১-১২ টার মধ্যে ফাতেমা খাতুন বয়স ২১ বছর নামে এক রুগী আমার চেম্বারে আসে। এসে বলে, আজ ২০-২৫ দিন ব্লিডিং হচ্ছে। আমরা বললাম আপনি আলট্রাসনোগ্রাফি করেছেন কিনা, রুগী বললো হ্যা করেছি।

তখন সে আমাকে একটি আল্ট্রাসোনোগ্রাফি রির্পোট দেখালো। সেই রিপোর্টটিতে ছিলো Incomplete abortion case.সে আরও বললো আপা আমি খুবই অসুস্থ। আমি স্বামীর পাশে থাকতে পারিনা। যখন হেটে বেড়ায় তখন মনে হয় কি জানি যোনিদ্বার দিয়ে বের হয়ে আসে।এবং সবসময় যন্ত্রনা হয়।

তখন আমাদের কতর্ব্যরত ডাক্তার এবং আমি রুগীকে টেবিলে শোয়ায়ে দেখি যে তার ভ্যাজাইনা দিয়ে নাড়ি বের হয়ে আসতেছে। বিষয়টা দেখে আমি সমস্যা মনে করি এবং ডা: আব্দুল রাজ্জাক স্যারের কাছে আল্ট্রাসোনোগ্রাফি করতে পাঠাই সাথে আমি ও যায়। কিন্তু ডাক্তার রুগীকে আল্ট্রাসোনোগ্রাফি করতে ব্যর্থ হয়, প্রস্রাবের চাপ না থাকায়। তিনি আগামি শুক্রবার পুনরায় ০৬/০৮/২১আসার কথা বলেন।

কিন্তু রুগীর অল্প ব্যাথা থাকার কারনে ডা: খাদিজা প্রাথমিক চিকিৎসা দেন। তারপর ০৬/০৮/২১ শুক্রবার
ডা:রাজ্জাকের কাছে আল্ট্র করে রুগী আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে প্রেগন্যান্ট কেয়ারে আসেন।

আলট্রাসনোগ্রাফি রির্পোটে আসে case of Endometrial thickness তারপরে এই রির্পোটি নিয়ে আমি এফসিপিএস ডাক্তার শারমিন ফিরোজ কে দেখায়। তিনি রোগের বিষয়টা ভালো না বুঝায়, রেফার করে দেন একজন গাইনি কনসাল্টেন্টের কাছে।
তখন রুগীরা আমাদের পরামর্শে সরাসরি খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চলে যান।

কিন্তু আমাকে ও আমার প্রতিষ্ঠানের হয়রানি করার লক্ষ্যে শ্যামনগরের একটি কুচক্রী মহল রুগীর লোকজন কে ভুল বুঝিয়ে টাকার লোভ দেখিয়ে। আমার কাছ থেকে মোটা অংকের টাকা রুগীর পাইয়ে দেয়ার,ও আশ্বাস প্রদানের মাধ্যমে।
আমার এবং আমার প্রতিষ্ঠান পেগন্যান্ট কেয়ার কর্নারের বিরুদ্ধে মিথ্যে ও বানোয়াট সাংবাদিক সম্মেলন করেছে। যাহা আমার দৃষ্টিগোচর হয়েছে আমার এবং আমার প্রতিষ্ঠানের সম্মান হানির লক্ষ্যে এটি প্রচার করেছে। আমি এই হয়রানিমূলক সাংবাদিক সম্মেলন ও মিথ্যা সংবাদ প্রকাশের তীব্র নিন্দা জানাই।

রেহানা আক্তার(অবসারপ্রাপ্ত পরিবার কল্যাণ সহকারী)
পিতা:শেখ জিয়াউর রহমান
গ্রাম:হায়বাতপুর
পোষ্ট :নকিপুর
শ্যামনগর


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d