রাকিবুল ইসলাম রঞ্জু:
সাভার উপজেলাধীন ৭ নং বিরুলিয়া ইউনিয়ন বাসীকে পবিত্র ঈদ-উল আজহার অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন, বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ও বিরুলিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মোঃ মনিরুল হক ,এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মানেই খুশি ঈদ মানেই আনন্দ,আমি আমার ইউনিয়নের ও সাভার আশুলিয়ার সকলকে জানাই পবিত্র ঈদ-উল-আজহার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং ঈদ মোবারক। আমি সকলের অব্যাহত সুখ, শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মধ্যে সমাগত। ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে মুসলমানদের আত্মশুদ্ধি, সংযম, সৌহার্দ্য ও সম্প্রীতির মেলবন্ধন পরিব্যাপ্তি লাভ করুক এটাই হোক ঈদ উৎসবের ঐকান্তিক কামনা।হাঁসি-খুশি ও ঈদের অনাবিল আনন্দে প্রতিটি মানুষের জীবন পূর্ণতায় ভরে উঠুক। ঈদ এর অর্থটাই হচ্ছে ফিরে আসা। এমন এই দিনকে ঈদ বলা হয়, একে অপরের প্রতি হিংসা বিদ্বেষ ভুলে এই জন্য যে মানুষ বারবার একত্রিত হয় এবং সাধ্যমতো যার যা উপার্জন তা নিয়েই আনন্দ উৎসব করে। তাই ঈদ দ্বারাই মহান আল্লাহ তাঁর বান্দাকে নিয়ামত কিংবা অনুগ্রহে ধন্য করে থাকেন।মহান আল্লাহ পাক মুসলিম উম্মাদের প্রতি নিয়ামত হিসেবেই ঈদ দান করেছে। তাই এই পবিত্র দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমীয় ধারা। আমি এই কামনা করি। সবাইকে জানাই ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক!
Leave a Reply