সিলেটে দুই মাসের শিশুকে গলাকেটে হত্যা, বাবা জখম - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সিলেটে দুই মাসের শিশুকে গলাকেটে হত্যা, বাবা জখম

সিলেটে দুই মাসের শিশুকে গলাকেটে হত্যা, বাবা জখম

সিলেট নগরীতে দুই মাসের এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। শিশুটির বাবাকেও গলায় জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।বুধবার (২৫ জুন) বিকেল ৫টার দিকে নগরীর মেজরটিলা বাজার সংলগ্ন ইসলামপুর আনসার মিয়ার ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, দুই মাসের শিশু কন্যা নিহত ইনায়া রহমান ইসলামপুর এলাকার সিএনজি অটোরিকশা চালক আতিকুর রহমানের মেয়ে।

 

স্থানীয়দের দেওয়া তথ্যমতে, আতিকুর রহমান স্ত্রী সন্তান নিয়ে সেখানে বসবাস করতেন। প্রতিদিনের মতো বুধবার (২৫ জুন) দুপুরে খাবার খাওয়ার পর স্ত্রীসহ আতিকুর রহমানের পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। পরবর্তীতে হঠাৎ করে আসরের দিকে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে দেখতে পান ২ মাসের শিশু কন্যা ইনায়া রহমানের গলাকাটা এবং পাশেই তার বাবা সিএনজি অটোরিকশা চালক আতিকুর রহমানের গলা অর্ধেক কাটা রয়েছে।

 

তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন এবং তার পিতা আতিকুর রহমানকে দ্রুত ভর্তির পর অস্ত্রোপচার করেন।আহতের স্ত্রী ঝুমা বেগম অভিযোগ করে বলেন, দুপুরের খাওয়া দাওয়া শেষে ঘুম থেকে উঠে দেখি স্বামী শিশু সন্তানকে গলাকেটে হত্যার পর তার গলা কাটতেছে। তিনি আর্তচিৎকার দিলে আশপাশের মানুষজন এসে হতাহতদের উদ্ধার করে।

আতিকের শ্যালিকা নাজমা বেগম ও শ্যালক টিপু মিয়া বলেন, তারা দীর্ঘদিন ধরে ওই বাসায় ভাড়া থাকতেন। যখন তাদের বোন আর্তচিৎকার দিয়ে ফোনে বলে, তার মেয়েকে জবাই করে স্বামীও নিজের গলা কাটতেছে। তিনি স্বামীকে থামিয়ে আর্তচিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করেন। শাহ পরান (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে যাচ্ছি। ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।’


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d