সোনারগাঁয়ে চাঁদাবাজ ও মামলা বাণিজ্যের বিরুদ্ধে মানববন্ধন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সোনারগাঁয়ে চাঁদাবাজ ও মামলা বাণিজ্যের বিরুদ্ধে মানববন্ধন

সোনারগাঁয়ে চাঁদাবাজ ও মামলা বাণিজ্যের বিরুদ্ধে মানববন্ধন

পিএস সেলিম হোসেন দিপুর বিরুদ্ধে মামলা বাণিজ্য, গ্রেপ্তার বাণিজ্য, চাঁদাবাজি ও সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) উপজেলার বারদী ইউনিয়নের মান্দারপাড়া এলাকায় এ মানববন্ধন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, ৫ আগস্টের পর এলাকার নিরীহ মানুষকে হামলা মামলার ভয় দেখিয়ে লাখ লাখ টাকার চাঁদাবাজি করেন সেলিম হোসেন দিপু। কেউ টাকা না দিলে তাকে মামলার ভয় দেখান। কয়েকদিন আগে বারদী ইউপি বিএনপির সভাপতি মরহুম আ. রহমানের কুলখানি অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে কোনো কারণ ছাড়াই সেলিম আমাদের ওপর হামলার চেষ্টা করে। পরে এ ঘটনা আমরা বিএনপির নেতৃবৃন্দের কাছে বিচার দেই। এতে ক্ষিপ্ত হয়ে সেলিম পুলিশ নিয়ে রাতের আঁধারে আমাদের বাসায় এসে মামলা ও গ্রেপ্তারের ভয় দেখায়। আমরা এ ঘটনা প্রশাসন ও বিএনপির ঊর্ধ্বতন নেতাদের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি। মানববন্ধনে মান্দারপাড়া ও আশেপাশের গ্রামের কয়েক শতাধিক লোক উপস্থিত ছিলেন।উল্লেখ্য, সেলিম হোসেন দিপু বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও) আসনের এমপি প্রার্থী মান্নানের পিএস হিসেবে পরিচিত। এছাড়া সেলিম উপজেলার বারদী ইউনিয়নের মছলন্দপুর এলাকার সাবেক ইউপি সদস্য আ. করিমের ছেলে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d