স্থলবন্দরে নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতির কথা জানালেন উপদেষ্টা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
স্থলবন্দরে নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতির কথা জানালেন উপদেষ্টা

স্থলবন্দরে নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতির কথা জানালেন উপদেষ্টা

দেশের নিরাপত্তার সঙ্গে সরাসরি যুক্ত হলেও স্থলবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থায় ঘাটতির অভিযোগ তুলেছেন নৌপরিবহন ও শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।তিনি বলেন, সীমিতসংখ্যক নিরাপত্তাকর্মী থাকার পাশাপাশি তাদের একটি অংশ চোরাচালানের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।

সোমবার (৩০ জুন) সকালে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা। এসময় তিনি বলেন, অতীতে আমাদের ভূরাজনৈতিক সচেতনতা ও সক্ষমতার অভাব ছিল। এর কারণে উপযুক্ত সমীক্ষা ছাড়াই অনেক বন্দর নির্মাণ করা হয়েছে। এ সময় জাতীয় স্বার্থ রক্ষায় বন্দর ব্যবস্থাপনা আরও উন্নত করতে বন্দরে নিরাপত্তা জোরদার করার ওপরও গুরুত্বারোপ করার আশা প্রকাশ করেন নৌপরিবহন উপদেষ্টা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d