হিলিতে চাল গুদামে অভিযান, গুদাম সিলগালা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
হিলিতে চাল গুদামে অভিযান, গুদাম সিলগালা

হিলিতে চাল গুদামে অভিযান, গুদাম সিলগালা

দিনাজপুরের হিলিতে নির্দিষ্ট মেয়াদের অতিরিক্ত সময় ধরে আমদানিকৃত চাল ও মশুরডাল মজুত রাখা ও বিপুল পরিমাণ ধান অবৈধভাবে মজুত রাখার দায়ে ৩টি গুদাম সিলগালা করে দিয়েছে প্রশাসন।বুধবার (২৫ জুন) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত হিলির কেন্দ্রীয় গোরস্থানের পাশে মাইক্রো গ্রেইন এন্টার প্রাইজ নামে এক আমদানিকারকের গুদামে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল আহমেদ এ সিলগালা করেন।

হাকিমপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সোহেল আহমেদ বলেন, চাল ডাল মজুদের সময় উত্তীর্ণ ও অবৈধভাবে ধান মজুত করায় তিনটি গুদাম সিলগালা করা হয়েছে। এছাড়া নিয়মিত মামলা দায়ের করা হবে। এসব গুদামে ২৭১ মেট্রিকটন চাল, ৪৭ মেট্রিকটন মসুর ডাল ও প্রায় ২০০০ মেট্রিকটন ধান মজুত রয়েছে।

এ বিষয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ও পুলিশ নিয়ে এই গুদামে অভিযান পরিচালনা করি। এখানে চাল এবং মসুর ডাল নির্দিষ্ট সময়ের বেশি সময় ধরে মজুত রাখা হয়েছে। যেসব ধান পাওয়া গেছে এগুলো এখানে মজুত রাখার নিয়ম নেই। আমরা এখানকার গুদামগুলো সিলগলা করেছি এবং এ সংক্রান্ত কাগজপত্র জব্দ করা হয়েছে। এছাড়াও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বাদী হয়ে থানায় মামলা দায়ের করবেন।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d