অন্তর্বর্তী সরকার কেন পুরোনো পথে হাঁটবে - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
অন্তর্বর্তী সরকার কেন পুরোনো পথে হাঁটবে

অন্তর্বর্তী সরকার কেন পুরোনো পথে হাঁটবে

Oplus_131072

অর্থবছরের বাজেটে উন্নয়ন খাতে চলতি অর্থবছরের চেয়ে কম বরাদ্দের প্রস্তাব দিয়েছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের খসড়া এডিপি অনুসারে, শিক্ষা খাতে ৯১টি প্রকল্পে আগামী অর্থবছরের বরাদ্দ রাখা হচ্ছে ২৮ হাজার ৫৫৭ কোটি টাকা, যা চলতি এডিপির বরাদ্দ থেকে ২ হাজার ৯৭১ কোটি টাকা কম। চলতি অর্থবছরের মূল এডিপিতে শিক্ষা খাতে বরাদ্দ ছিল ৩১ হাজার ৫২৮ কোটি টাকা।
একটানা সাড়ে ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকার অনেক অপ্রয়োজনীয় মেগা প্রকল্প করে জনগণের ঋণের বোঝা বাড়িয়ে দিয়েছে। সেই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার যে অনেক বড় প্রকল্প বাদ দিয়েছে, সেটা সঠিক বলেই মনে করি। কিন্তু শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ কমানো কোনোভাবে কাম্য নয়। শিক্ষা খাতে বরাদ্দ না বাড়ালে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারব না। আর একটি সুস্থ ও সবল জাতি গড়ে তুলতে হলে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই।
নতুন খসড়া এডিপিতে সর্বোচ্চ ৫৮ হাজার ৯৭৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে পরিবহন ও যোগাযোগ খাতকে। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩২ হাজার ৩৯২ কোটি টাকা। ২৮ হাজার ৫৫৭ কোটি টাকা নিয়ে তৃতীয় অবস্থানে আছে শিক্ষা খাত। এই খাতের আগামী অর্থবছরের বরাদ্দ থাকছে ১৮ হাজার ১৪৮ কোটি টাকা। চলতি এডিপিতে বরাদ্দ ২০ হাজার ৬৮২ কোটি টাকা। আর স্বাস্থ্য খাতে বরাদ্দ কমছে আড়াই হাজার কোটি টাকা।
অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান প্রথম আলোয় লেখা নিবন্ধে বলেছেন, ‘এবারের বাজেটে বরাদ্দের যে বিন্যাস দেখছি, সেটা প্রথাগত ঐতিহ্যেরই প্রতিফলন।’
বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক সেলিম রায়হান বিস্ময় প্রকাশ করে বলেছেন, যাঁরা এখন নীতিনির্ধারকের দায়িত্বে, তাঁরা এত বছর শিক্ষা ও স্বাস্থ্যে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি কাঠামোগত সংস্কারের ওপর গুরুত্ব আরোপ করতেন। অথচ আগামী বছরের বাজেট প্রস্তাবে তার প্রতিফলন নেই। অর্থাৎ গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসা সরকারও পুরোনো পথে হাঁটছে।

বিশ্বব্যাংকের তথ্য অনুসারে, পৃথিবীর যে ১০টি দেশ অর্থনীতির আকারের তুলনায় শিক্ষা খাতে সবচেয়ে কম বরাদ্দ দেয়, বাংলাদেশ তার একটি। অন্যদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মৌলিক স্বাস্থ্যসেবা পেতে একজন বাংলাদেশির বছরে ৮৮ ডলার খরচ করা প্রয়োজন। কিন্তু বাংলাদেশে চিকিৎসা খাতে মাথাপিছু খরচ হয় ৫৮ ডলার, যার বড় অংশই নাগরিকেরা নিজেরা ব্যয় করেন।

বাজেট কেবল আর্থিক হিসাব–নিকাশ নয়। সরকারের অর্থনৈতিক দর্শনেরও প্রতিফলন। অতীতে ক্ষমতায় থাকা সব সরকারের বিরুদ্ধে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে অবহেলা করার অভিযোগ ছিল। বিগত সরকারগুলো শিক্ষা ও স্বাস্থ্য খাতের বাজেটকে মূলত শিক্ষা অবকাঠামো ও স্বাস্থ্য অবকাঠামো বাজেটে পরিণত করেছিল। অন্তর্বর্তী সরকার সেই অবস্থা থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছে, এমন প্রমাণ নেই। সরকার গঠিত স্বাস্থ্য সংস্কার কমিশন যেখানে জাতীয় বাজেটের ১৫ শতাংশ স্বাস্থ্য খাতে বরাদ্দের সুপারিশ করেছে, সেখানে সরকার মাত্র ৫ শতাংশের ঘর পার হতে পারেনি। উন্নত দেশের তুলনা বাদ দিলেও দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশে শিক্ষায় বরাদ্দের হার সর্বনিম্ন। সর্বনিম্ন বরাদ্দ দিয়ে মানসম্পন্ন শিক্ষা ও স্বাস্থ্যসেবা আশা করা যায় না।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d