অবশেষে সীমান্ত পেরিয়ে যাওয়া সেই ৬ গরু ফেরত দিলো বিএসএফ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
অবশেষে সীমান্ত পেরিয়ে যাওয়া সেই ৬ গরু ফেরত দিলো বিএসএফ

অবশেষে সীমান্ত পেরিয়ে যাওয়া সেই ৬ গরু ফেরত দিলো বিএসএফ

‍ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত এলাকা দিয়ে ভারতে প্রবেশ করা ৬টি গরু ফেরত দিয়েছে বিএসএফ।রোববার (১৫ জুন) দুপুরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আখাউড়া বিওপি ক্যাম্প কমান্ডারের কাছে এসব গুরুগুলো ফেরত দেয়। জানা যায়, রোববার সকাল ১০টার দিকে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের পার্শ্ববর্তী কালিকাপুর গ্রামের জমিতে ঘাস খাচ্ছিল ৬/৭টি গরু। ঘাস খাওয়ার সময় গরুগুলো ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। বিষয়টি নজরে আসার পর বিএসএফ গরুগুলো আটক করে বিজিবিকে জানায়। পরে বিজিবির আখাউড়া বিওপি ক্যাম্প ও বিএসএফ’র ৪২ এসিপি ক্যাম্প কমান্ডার পর্যায়ে আলোচনার মাধ্যমে দুপুর পৌনে ১টার দিয়ে গরুগুলো ফেরত আনেন। এ বিষয়ে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান বলেন, গত কিছুদিন ধরে ওই সীমান্তসহ আশেপাশের এলাকা দিয়ে বাংলাদেশের গরু ভারতে যাচ্ছিলো। বিষয়টি নিয়ে বিএসএফ বারবার সতর্ক করছিল। এ নিয়ে এলাকায় মাইকিং করে করে স্থানীয়দের সচেতন করা হয়েছিল। রোববার সকালে আবারও কালিকাপুর সীমান্ত দিয়ে ৬টি গরু ভারতে চলে যায়। পরে ক্যাম্প কমান্ডারে পর্যায়ে আলোচনার মাধ্যমে গরুগুলো ফেরত দেয় বিএসএফ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d