আওয়ামী লীগের সঙ্গে জড়িতরা বিএনপির সদস্য হওয়ার যোগ্য না’ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
আওয়ামী লীগের সঙ্গে জড়িতরা বিএনপির সদস্য হওয়ার যোগ্য না’

আওয়ামী লীগের সঙ্গে জড়িতরা বিএনপির সদস্য হওয়ার যোগ্য না’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল বলেছেন, কারা বিএনপির সদস্য হতে পারবেন, কারা সদস্য হতে পারবেন না, তা স্পষ্ট করে বলা আছে। যারা আওয়ামী লীগের কর্মকাণ্ডে জড়িত ছিল, আওয়ামী লীগের পদে আসীন ছিল, যারা সমাজের চিহ্নিত অপরাধী, জুলুমবাজ, মামলাবাজ, নানা অনৈতিক-অসামাজিক কর্মকাণ্ডে জড়িত, তারা বিএনপির সদস্য হওয়ার যোগ্য না।মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে জামালপুরের মেলান্দহে বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, অবশ্যই আমাদের নতুন সদস্য সংগ্রহ করতে হবে, দলের পরিধি বৃদ্ধি করতে হবে। আমাদের শুধু দলীয় কার্যালয়ে সীমাবদ্ধ থাকলে চলবে না। কার্যালয় থেকে প্রাঙ্গণ, প্রাঙ্গণ থেকে স্কুলের মাঠ, সেখান থেকে আরও বড় মাঠে আমরা বিএনপিকে নিয়ে যেতে চাই। বিএনপিতে নতুন নতুন ব্যক্তিকে নিয়ে আনতে হবে, সদস্য করতে হবে। কিন্তু নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের সকল নেতৃবৃন্দকে সচেতন থাকতে হবে।

মেলান্দহ উপজেলা বিএনপির দলীয় কার্যালয় প্রাঙ্গণে মেলান্দহ উপজেলা, পৌর ও হাজরাবাড়ী পৌর বিএনপি এই সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচির আয়োজন করে।

মেলান্দহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হুসেন হাওলাদারের সভাপতিত্বে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি মো. ইসমাইল হোসেন, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল কবির মঞ্জু, মেলান্দহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d