স্টাফ রিপোর্টার নওগাঁঃ
ঈদের ছুটিতে নির্বাচনী এলাকায় গণসংযোগ চালান নওগাঁর বিভিন্ন আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই নওগাঁয় সক্রিয় হয়ে উঠেছেন সম্ভাব্য প্রার্থীরা। ঈদুল আজহার ছুটিকে তাঁরা গণসংযোগের সুযোগ হিসেবে কাজে লাগিয়েছেন।
নওগাঁ–১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার) এই আসনে বিএনপির মনোনয়ন পেতে মাঠে আছেন সাবেক সংসদ সদস্য ও নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ডাঃ মোঃ ছালেক চৌধুরী, ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ও পোরশা উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক চৌধুরী। মনোনয়নপ্রত্যাশীরা ঈদের আগে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি, সেমাই ও চিনি বিতরণ করেছেন। ঈদের ছুটিতে পুনর্মিলনী ও সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে গণসংযোগ করেছেন।
বিএনপি নেতা ডাঃ মোঃ ছালেক চৌধুরী বলেন, ‘দলের পক্ষ থেকে যখন যেভাবে নির্দেশনা আসছে, সেভাবেই কাজ করে যাচ্ছি।’ তিনি জানান, দলের ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচার ও লিফলেট বিতরণ, ঈদের শুভেচ্ছা বিনিময় ও খাওয়াদাওয়া, নারী ও তরুণদের সঙ্গে মতবিনিময় করেছেন।
ডাঃ মোঃ ছালেক চৌধুরী বলেন, ‘অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ নির্বাচন দেওয়া। কিন্তু তারা নির্বাচন রেখে অন্য কাজে ব্যস্ত। কেউ দেশের মানচিত্র পরিবর্তন করতে চায়, কেউ সংস্কারের নামে নানা কর্মকাণ্ডে ব্যস্ত। যে কারণে জনগণের মধ্যে নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু আমরা যাঁরা রাজনীতি করি, গণতন্ত্রে বিশ্বাস করি, তাঁরা সব পরিস্থিতিতে জনগণের সঙ্গেই আছি।’
মোঃ সাইদুল ইসলাম হেলাল
স্টাফ রিপোর্টার নওগাঁ
০১৭২৪২৫৫৭০৬
১৬/৬/২৫
Leave a Reply