আরেকটি গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিতে হবে: নাহিদ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
আরেকটি গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিতে হবে: নাহিদ

আরেকটি গণঅভ্যুত্থানের জন্য প্রস্তুতি নিতে হবে: নাহিদ

দেশে মাফিয়াতন্ত্রের খেলা বন্ধ না হলে আরেকটি গণঅভ্যুত্থানের প্রস্তুতি নিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি  এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশ যেন নিয়ম চলছে তার পরিবর্তন করতে হবে।গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি ও এনসিপির মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে শুক্রবার (১৮ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাড়ায় আয়োজিত পথসভায় তিনি এ মন্তব্য করে নতুন বন্দবস্ত না হওয়ার পর্যন্ত মাঠে থাকার হুঁশিয়ারি দেন।

এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, এই নারায়ণগঞ্জকে পরিবারতন্ত্র, মাফিয়াতন্ত্র ও দলখবাজির রাজনৈতিক চলত। এই নারায়ণগঞ্জের মাফিয়াতন্ত্রের মতোই দেশেও চলেছে। আওয়ামী লীগ আমলে যে মাফিয়াতন্ত্র ও দখলদারিত্ব চলতো, এখনও তা চলছে। এগুলো বন্ধ করতে হবে। দেশে যদি মাফিয়াতন্ত্রের এই খেলা বন্ধ না হয়, তাহলে আরেকটা গণঅভ্যুত্থানের প্রস্তুতি নিতে হবে৷

নাহিদ ইসলাম বলেন, বাংলাদের রাষ্ট্র পরিচালনার সিস্টেম পরিবর্তন করতে হবে। নারায়ণগঞ্জের কিছু পরিবার বছরের পর বছর নিয়ন্ত্রণ করেছে। দখলদারি চাঁদাবাজি করেছে। গত রাতে তোরন জ্বালিয়ে দেওয়া হয়েছে, আগুন দেওয়া হয়েছে।

নারায়ণগঞ্জসহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কেন ঠিক হচ্ছে না সরকারের কাছে এর জবাব চাই। এখনো কেন জুলাই শহীদ আহতদের পরিবারের বাসায় গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। শহীদ পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগতেছে। জুলাই গণঅভ্যুত্থানে বুকের রক্ত দিয়ে সন্ত্রাসীদের এবং আওয়ামী লীগকে প্রতিরোধ করেছিল নারায়ণগঞ্জে ৫৬ জন শহীদ। নারায়ণগঞ্জে যে সন্ত্রাসের অভয়ারন্য করা হয়েছিল তা ভেঙে দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে শহরের নিতাইগঞ্জে থেকে জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম নেতৃত্বে পদযাত্রায় অংশ নেওয়া দলটির কেন্দ্রীয় নেতারা। এসময় তারা জুলাই আন্দোলনে হতাহত পরিবারের সঙ্গে কথা বলেন। কর্মসূচির ১৮ তম দিনে পদযাত্রাটি শহরের নিতাইগঞ্জ থেকে শুরু করে বি-বি রোড হয়ে চাষাঢ়া চত্বরে গিয়ে শেষ হয়। পরে বিজয়স্তম্ভের সামনে আয়োজিত পথসভায় অংশ নেন এনসিপির কেন্দ্রীয় নেতারা।

পথসভায় আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন, দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারী।কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনের সভাপতিত্বে পথসভায় অংশ নেন দলটির উত্তরের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, কেন্দ্রীয় সদস্য আহমেদুর রহমান তনু, সংগঠক শওকত আলীসহ কেন্দ্রীয় ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতারা। এসময় পথযাত্রার এনসিপির নেতা কর্মীদের ছবি সম্বলিত ফেস্টুন ও ব্যানারে জুলায়ের স্লোগান লেখা ছিল। পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।

পথযাত্রায় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের স্বপ্ন পূরন হবে আমাদের মৃত্যুর পর। তাদেরকে দেশের জনগন উৎখাত করেছে। তিনি বলেন, গোপালগঞ্জের ঘটনার পর এখন আওয়ামী পন্ড হয়ে গেছে। আওয়ামী লীগের পতন হয়েছে গণঅভ্যুত্থানোর মধ্যে দিয়ে। শেখ হাসিনার সময় যারা পয়সার জন্য নিজের মগজ বিক্রি করেছে তারা জ্ঞানী পাপী বলেও উল্লেখ করেন হাসনাত আবদুল্লাহ।

পথসভার এনপিসির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন তার বক্তব্যে আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় তারা ভারতীয় দল বলে অভিভূত করেন৷ আখতার হোসেন বলেন, জুলাই আন্দোলনে অংশ নেওয়া সব মানুষরাই মৃত্যুর জন্য প্রস্তুত ছিলাম। কোন সন্ত্রাসীদের দিয়ে হামলা করে লাভ হবে না।

দেশের সব এখন সন্ত্রাসী গোপালগঞ্জে গিয়ে আশ্রয় দিয়েছে। সন্ত্রাসীদের দলে জায়গা দিয়ে জনগণের বিরুদ্ধে রাজনীতি করা যায় না।আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতি করার সুযোগ কেয়ামত পর্যন্ত নেই। আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় তারা ভারতীয় দল।

এদিন নারায়ণগঞ্জে এনসিপির পথযাত্রাকে ঘিরে সড়ক- মহাসড়ক ও সভাস্থলে বাড়তি নিরাপত্তা জোরদার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d