উপকূলীয় এলাকার মানুষের উদ্দেশ্য করে লেখা কবিতা। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
উপকূলীয় এলাকার মানুষের উদ্দেশ্য করে লেখা কবিতা।

উপকূলীয় এলাকার মানুষের উদ্দেশ্য করে লেখা কবিতা।

“”কবিতা বানভাসি”

রণজিৎ কুমার মণ্ডল।
পোস্ট-২০/০৬/২১.

বান ডেকেছে সাগর জলে ভাঙছে নদীর বাট,
উপছে পড়ে জলরাশি ডুবিয়ে পথ ঘাট।

প্রকৃতির রোষ দেখেনা তো কেবা আপন পর,
জলের তোড়ে ভাসে ভিটে ভাঙে বাড়ি ঘর।

কখনও বা কাজল মেঘে ঝরায় বারিধারা,
অবিশ্রান্ত ধারাপাতে জীবন পাগল পারা।

ভেসে যায় যে মাঠের ফসল পুকুর ভরা মাছ,
মাটির পরে লুটায় কত ফুল ও ফলের গাছ।

ভেঙে পড়ে পাখির বাসা মরে পাখির ছানা,
গুমরে কাঁদে পক্ষিমাতা ঝাপটে ভিজে ডানা।

হাম্বা রবে কেঁদে মরে মাতৃহারা শাবক,
নীড় হারা হয় যে সকল দিশেহারা পাবক।

স্রোতের টানে যায় যে ভেসে ঘর গৃহস্থের সব,
গুমরে কাঁদে মন তবুও থাকতে হয় নীরব।

বিধির ঘোরে দুর্বিপাকে যায় যে কারোর প্রাণ,
যায় যে ভেসে বৃদ্ধ পিতা মাতা ও সন্তান।

পোষ‍্য প্রাণী যায় যে ভেসে ঐযে বানের জলে,
চিরতরে নেয় সে বিদায় কাঁদায় চোখের জলে।

যায় সে চলে নিঃস্ব করে আর না ফিরে আসে।
হারিয়ে সব সর্বহারা চোখের জলে ভাসে।

স্বরবৃত্ত ছন্দ-(৪+৪+৪+১/২)দঃ নাগরতলা, ক‍্যানিং-২, দঃ ২৪প, ভারত।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d