এক ইলিশের দাম প্রায় ৮ হাজার টাকা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
এক ইলিশের দাম প্রায় ৮ হাজার টাকা

এক ইলিশের দাম প্রায় ৮ হাজার টাকা

পটুয়াখালীর কুয়াকাটায় ২ কেজি ২২০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ ৭ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছে।রোববার (৬ জুলাই) দুপুর ২টার দিকে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলে জামাল মাতুব্বরের জালে মাছটি ধরা পড়ে। পরে শেষ বিকেলে পার্শ্ববর্তী বাজারের বন্ধন ফিসে মাছটি বিক্রির জন্য নিয়ে আসেন।

মাছটি আশাখালী বাজারের বন্ধন ফিস-২ নামের আড়তে বিক্রির জন্য নিয়ে আসে। পরে নিলামের মাধ্যমে ১ লাখ ৪০ হাজার টাকা মণ দরে ৩ হাজার ৫০০ টাকা কেজিতে ৭ হাজার ৭০০ টাকায় ইলিশটি ক্রয় করেন স্থানীয় ব্যবসায়ী কবির। এ সময় মাছটিকে এক নজর দেখার জন্য অনেকেই ভিড় করেছে আড়তে।

জেলে জামাল মাতুব্বর বলেন, মাছ ধরার উদ্দেশে সাগরে গিয়ে বরাবরের মতো হাইর নামক স্থানে জাল ফেলি। এ সময় অন্যান্য মাছের সঙ্গে এ মাছটি জালে ধরা পড়ে। বড় মাছের দামও অনেক বেশি হয়। সাগরে এমনিতেও এখন বেশি বড় মাছ মিলছে না। তবে বড় মাছ পেলে পরিবার-পরিজন নিয়ে ভালো থাকতে পারি।

বন্ধন ফিস-২ আড়তের ব্যবসায়ী জাহিদুল ইসলাম বলেন, এত বড় মাছ এই বাজারে খুব কম পাওয়া যায়। মাছটি নিলামে ১ লাখ ৪০ হাজার টাকা দরে ৭ হাজার ৭০০ টাকায় মাছটি কবির পাইকার নামের এক ব্যবসায়ী ক্রয় করেন।

এ বিষয়ে জানতে চাইলে কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, এটি অত্যন্ত ভালো খবর। এটি নিষেধাজ্ঞার সুফলও বলা যায়। এ সাইজের মাছ মূলত গভীর সমুদ্রে থাকে। জালের প্রশস্ততা বাড়ালে এমন সাইজের মাছ বেশি বেশি ধরা পড়বে।

 

 

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d