এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

এনবিআরের সাবেক চেয়ারম্যানসহ ৪ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

Oplus_131072

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনীম, প্রতিষ্ঠানটির সাবেক প্রথম সচিব ঈদতাজুল ইসলামসহ চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন আজ বুধবার এ আদেশ দেন।
অপর যে দুজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত তাঁরা হলেন, আবু হেনা মো. রহমাতুল মুনীমের স্ত্রী লায়লা জেসমিন ও ঈদতাজুলের স্ত্রী শর্মি মালা আনসারী।
দুদকের পক্ষ থেকে আদালতকে বলা হয়েছে, আবু হেনা মো. রহমাতুল মুনীম ও ঈদতাজুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তাঁরা দেশ ছেড়ে বিদেশে চলে যেতে পারেন বলে দুদক জানতে পেরেছে।
শুনানি নিয়ে আদালত তাঁদের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।সাবেক কাউন্সিলরের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীর ও তাঁর স্ত্রী শামীমা আলমের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
দুদক আদালতকে লিখিতভাবে বলেছে, সাবেক কাউন্সিলর শেখ মোহাম্মদ আলমগীরের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তাঁদের বাসাটি তালাবদ্ধ দেখা গেছে। তাঁরা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে জানতে পেরেছে দুদক। শুনানি নিয়ে আদালত আলমগীর ও তাঁর স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d