এনসিপির কোনো কমিটিতে আ. লীগের প্রেতাত্মা থাকলে বিএনপি ছাড় দেবে না’ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
এনসিপির কোনো কমিটিতে আ. লীগের প্রেতাত্মা থাকলে বিএনপি ছাড় দেবে না’

এনসিপির কোনো কমিটিতে আ. লীগের প্রেতাত্মা থাকলে বিএনপি ছাড় দেবে না’

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, ‘জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো কমিটিতে আওয়ামী লীগের প্রেতাত্মা থাকলে বিএনপি তাদের কোনোভাবেই ছাড় দেবে না। কমিটি দেওয়ার আগে ঠিকভাবে যাছাই-বাছাই করে দেবেন। আওয়ামী লীগের লোক দিয়ে কমিটি দেবেন আর তারাই এসে হুমকি-ধমকি দেবে, এটা কোনোভাবেই জনগণ মেনে নেবে না।’শনিবার (২৮ জুন) সন্ধ্যায় মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের বাংলাবাজার এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে সেখানে কোনো চোর-বাটপার বা কোনো ফ্যাসিস্ট এমপি-মন্ত্রী হতে পারবে না। যারা মন্ত্রী হবে, তারা হবেন জনগণের মন্ত্রী, ভালো মানুষ হবেন তারা। কোনো চোর বাংলাদেশের ইতিহাসে এমপি-মন্ত্রীর চেয়ারে বসতে পারবে না।’

আওয়ামী লীগের তীব্র সমালোচনা করে তিনি বলেন, ‘২০১৪ সালের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ বিনা ভোটে নির্বাচিত হয়েছে। ২০১৮ সালের নির্বাচনে তারা (আওয়ামী লীগ) দিনের ভোট রাতে করেছেন। আবার ২৪ সালে সকল নির্বাচনকে হার মানিয়ে ইচ্ছেমতো ডামি নির্বাচন করে সরকার গঠন করেছে। যে কেন্দ্রে ৩ হাজার ভোট আছে, সেই কেন্দ্রে ৪ হাজার ভোটও বাক্সে ভরে রেখেছে। কিন্তু দেখেন, আপনারা (আওয়ামী লীগের নেতারা) দেশছাড়া হয়ে গেছেন। আগামী নির্বাচন বিদেশে বসে আপনারা শুধু দেখবেন। আর জনগণ হাসিমুখে ভোট দেবে এবং তাদের নির্বাচিত জনপ্রতিনিধি তৈরি করবে। আওয়ামী লীগ শুধু দূরে বসে আফসোস করবেন। আপনাদের আফসোস দেখে আমাদের কষ্ট হবে।’

তিনি আরও বলেন, ‘বিএনপি গায়ের জোড়ে, ব্যালটে সিল মেরে, ব্যালট পেপার ছিনতাই করে বিনা ভোটে জয়ী হতে চায় না। জনগণের সমর্থন, ভালোবাসা আর দোয়া নিয়ে আমরা জনপ্রতিনিধি হতে চাই। আওয়ামী লীগের মতো কারচুপি নির্বাচন আমরা কখনোই আর চাই না।’ঝাউদি ইউনিয়নের বিএনপির প্রবীণ নেতা আ. মালেক আকনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাৎ হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসানসহ অনেকেই।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d