এমপির পুত্র রাজিব পিতার নির্দেশে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিলেন ৬টি অক্সিজেন সিলিন্ডার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
এমপির পুত্র রাজিব পিতার নির্দেশে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিলেন ৬টি অক্সিজেন সিলিন্ডার

এমপির পুত্র রাজিব পিতার নির্দেশে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দিলেন ৬টি অক্সিজেন সিলিন্ডার

জি এম মামুন নিজস্ব প্রতিনিধি : প্রধানমন্ত্রীর উপহার ফ্রী অক্সিজেন সেবা বর্তমান করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সাতক্ষীরার জেলার মানুষের জনজীবন খুবই ঝুঁকিপূর্ণ।
ঠিক তখনই সাতক্ষীরা ৪ আসনের মাননীয় এমপি এস এম জগলুল হায়দারের সৌজন্যে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরো ৬ টি অক্সিজেন সিলিন্ডার উপহার দিয়েছেন।

বর্তমান সময়ে সাতক্ষীরা জেলা সহ শ্যামনগর কালীগঞ্জ উপজেলায় করণা ভাইরাসের আক্রান্তে দিন দিন মানুষের মৃত্যুর মিছিল বেড়ে চলেছে। বৃহস্পতিবার জাতীয় সংসদ চলার কারণে এস এম জগলুল হায়দার এমপি ঢাকায় অবস্থান রত অবস্থায় মেজ পুত্র সায়েদ বিন রাজীবের নির্দেশ প্রদান করেন।

সাথে সাথে এমপির পুত্র সায়েদ বিন রাজিব নিজে মাইক্রো গাড়ি ড্রাইভিং করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ৬টি অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির হন।

তাৎক্ষণিকভাবে এম পি পুত্র সায়েদ বিন রাজিব কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত প.প. কর্মকর্তা ডা: শেখ তৈবুর রহমান ও অন্যান্য কর্মকর্তাদের কাছে জরুরী অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ, সাবেক তুখোড় ছাত্রলীগ নেতা ও সেচ্ছাসেবকলীগের কালীগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক তানভির আহাম্মেদ উজ্জল তরুণ সমাজসেবক আমিনূর ইসলাম প্রমূখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d