ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের (WHRO)চট্টগ্রাম মহানগর কমিটি অভিষেক, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের (WHRO)চট্টগ্রাম মহানগর কমিটি অভিষেক, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের (WHRO)চট্টগ্রাম মহানগর কমিটি অভিষেক, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

গতকাল চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির হল রুমে অনুষ্ঠিত হলো, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের অভিষেক, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের সা. সম্পাদক তসলিম হাসান হৃদয়ের সঞ্চালনায়, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চট্টগ্রাম মহানগর কমিটি উপদেষ্টা অধ্যক্ষ ডক্টর মো: সানাউল্লাহ সাহেবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সম্মতি ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফরিদা খানম, উদ্ভোদক হিসেবে উপস্থিত ছিলেন, জনাব এডভোকেট মফিজুল হক ভুইয়া পিপিএম, পাবলিক প্রসিকিউটর, মেট্রোপলিটন সেশন জর্জ কোর্ট চট্টগ্রাম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান জবাব, মহিউদ্দিন আমিন, এছারাও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মো: আলমগীর হোসেন, সমাজ সেবা অফিসার, শহর সমাজ সেবা কার্যালয় -২, জনাব মোহাম্মদ শওকত হোসেন পিপিএম, প্রতিষ্ঠাতা পরিচালক, বেওয়ারিশ সেবা ফাউন্ডেশন, মো: তারিফুউল ইসলাম কার্জন, সিনিয়র সহ-সভাপতি ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন, জহিরুল ইসলাম মিন্টু, যুগ্ন সাধারণ সম্পাদক ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন, আবু তাহের চৌধুরী, উপদেষ্টা, চট্টগ্রাম, নেছার আহমেদ খান, উপদেষ্টা চট্টগ্রাম, তাহেরা শারমিন, উপদেষ্টা চট্টগ্রাম, জনাব আব্দুল নূর, উপদেষ্টা চট্টগ্রাম, মো: সাজ্জাদ, মিডিয়া ব্যাক্তিত্ব সহ আরো অনেক গুনিজন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ও ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চট্টগ্রাম মহানগর কমিটি সদস্যরা।

উদ্ভোদক জনাব এডভোকেট মফিজুল হক ভুইয়া পিপিএম, পাবলিক প্রসিকিউটর জর্জ কোর্ট বলেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন নতুন কমিটি জন্য শুভকামনা রইলো, আশা করি, চারিদিকে যে মানবাধিকার লংঘন হচ্ছে, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন সেসব অবহেলিত মানুষের পাশে দাঁড়াবে।

প্রধান আলোচক, চেয়ারম্যান মহিউদ্দিন আমিন বলেন, আমরা বাংলাদেশের প্রতেকটা জেলায় কমিটি ছড়িয়ে দিয়েছে যাতে করে, মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলতে পারে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে দেশের জন্য কাজ করে যেতে পারে।

সভাপতি তার বক্তব্যে বলেন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশনের প্রতেকটা সদস্যদের মানবিক হতে হবে। আমরা মানবাধিকার লংঘন হচ্ছে এমন কোনো কাজ করবো না আর কেও যেনো না করে সেইদিকে সজাগ দৃষ্টি রাখবো।

এছাড়াও কোরিওগ্রাফার লিটন দাস লিটুর কোরিওগ্রাফিতে ফ্যাশন শো, অপারেজয় বাংলাদেশ এর সুবিধা বঞ্চিত শিশুদের নাচ ও ডরিয়ান ব্যান্ডের গানে প্রফুল্ল ছিলো অনুষ্ঠান।


 

গোবিপ্রবি প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতির প্রার্থীতার বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে গণধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারাদেশে নারী শিক্ষার্থীদের লক্ষ্য করে অব্যাহত সাইবার বুলিংয়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ছাত্রদল।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুতের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের  লিপুস ক্যান্টিন থেকে বিক্ষোভ  মিছিল  শুরু হয়ে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে নেতাকর্মীদের বক্তৃতার মাধ্যমে বিক্ষোভ মিছিল কর্মসূচী শেষ হয়। বিক্ষোভ মিছিলে আনুমানিক হাজারের অধিক নেতাকর্মীর উপস্থিতি দেখ যায়।
এসময়  বিশ্ববিদ্যালয় ছাত্রদলের  সিনিয়র সহ-সভাপতি রাকিবুল ইসলাম,  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার গালিব, সাংগঠনিক সম্পাদক ফারুক খন্দকার,   যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাজান ইসলাম, মাসুদ রানা, আরিফুল ইসলাম, নূরজামাল, আল রোহান, বাতেন সরকার, শফিকুল ইসলাম, জাহিদ কামাল,  দপ্তর সম্পাদক তর্কি ইয়াছির,  সহ সকল  পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে স্লোগান দেয়, ❝নারী অধিকার রক্ষা করতে, ছাত্রদল সজাগ থাকবে। দিল্লি গেছে স্বৈরাচার, পিন্ডি যাবে রাজাকার। শিবির আর স্বৈরাচার, মিলেমিশে একাকার। নারী হেনস্থার আস্তানা, এ বাংলায় হবে না।❞
বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ বলেন, নারীদের অধিকার নিয়ে কথা বলে যে সংগঠন, তা জাতীয়তাবাদী ছাত্রদল। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৫ আগস্টের পর একটি গুপ্ত সংগঠনের আবির্ভাব হয়েছে, যারা গত ১৭ বছর স্বৈরাচারের সাথে মিলিত হয়ে কাজ চালিয়েছে। সেই কারণে তারা তাদের কমিটি প্রকাশ করে না। বর্তমানে তারা সাইবার ক্রাইমের মাধ্যমে নারীদের হেনস্তা করছে এবং গুপ্তভাবে নিজেদের উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করছে। আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, জামাত-শিবির গুপ্তভাবে রাজনীতি করে তাদের ফায়দা হাসিল করতে পারবে না।
ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, পরিচয় গোপন করে এমন চরিত্রহীনা রাজনীতি বন্ধ করার আহ্বান থাকবে আপনাদের প্রতি (গুপ্ত বাহিনীর)। পাশাপাশি, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ (৭১) বিশ্বাস করে না, তারা বাংলাদেশে রাজনীতি করতে পারে না। আপনারা গুপ্তভাবে রাজনীতি করবেন না, প্রকাশ্যে আসুন। আপনাদের বিরুদ্ধে কেউ কথা বললেও আপনারা ফেক আইডি দিয়ে প্রতিহত করেন। এই ফেক আইডির রাজনীতি বন্ধ করতে হবে। আমি ছাত্রদলের রাজনীতি করি, আমার পরিচয় আছে। আপনিও রাজনীতি করলে আপনার পরিচয় প্রকাশ্যে আনুন। আমরা সবাই ২৪ জুলাইয়ের আন্দোলনে একসাথে কাজ করেছি। আবার একসাথে থেকে আগামী বাংলাদেশ গড়ব। তবে আপনাদের প্রতি একটা অনুরোধ রাখবো, সাইবার বুলিং ও অনলাইন রাজনীতি থেকে সরে আসুন।

নারী নিপীড়নের গোবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ 

শাহাজান, গোবিপ্রবি:

‘গনতন্ত্রের মা‘  বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে  গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয়  মসজিদে ১৫ আগস্ট  ২০২৫ (শুক্রবার)   আসরবাদ দোয়া ও মিলাদ মাহফিল এর আয়োজন করে গোপালগঞ্জ বিজ্ঞান ও  প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু  কামনা করে দোয়া করা হয়।

দোয়া ও মিলাদ  মাহফিলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি দূর্জয় শুভ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ সহ অনান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন সাধারণ শিক্ষার্থীীবৃন্দ ও মুসল্লিগন।

গোবিপ্রবি ছাত্রদল সভাপতি দূর্জয় শুভ জানান, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। তিনিই জাতিকে একটি সত্যিকার গণতন্ত্রের শক্তভিত্তির ওপরে দাঁড় করাতে চেয়েছিলেন। আনতে চেয়েছিলেন অর্থনৈতিক মুক্তি। দিতে চেয়েছিলেন জাতিকে সম্মান আর গৌরব। তার সততা, নিষ্ঠা, গভীর দেশপ্রেম, পরিশ্রমপ্রিয়তা, নেতৃত্বের দৃঢ়তা প্রভৃতি গুণাবলী এ দেশের গণমানুষের হৃদয়কে স্পর্শ করেছিল। বেগম খালেদা জিয়া সেই ধারাকে এগিয়ে নেন এবং বিএনপি অত্যন্ত জনপ্রিয় দলে পরিণত হয়। খালেদা জিয়ার সময়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার ‘ইমার্জিং টাইগার’ খেতাবে ভূষিত হয়। তিনি একাধারে স্বৈরশাসকের আতঙ্ক, গণতন্ত্রের ধারক। আজ এই মহীয়সী নারীর শুভ জন্মদিনে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। দেশ বাসীর কাছে আপোষহীন জননেত্রীর জন্যে দোয়া চাই।

বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনীতিবিদ নন, তিনি বাংলাদেশের গণতন্ত্রের প্রতীক। দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদান জাতি চিরকাল মনে রাখবে।”

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে গোবিপ্রবি  ছাত্রদলের দোয়া মাহফিল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d